somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমুঠো আত্মজিজ্ঞাসা: দুই দশক শেষে

১৩ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত দ্রুত চলে যায় রহমের দিন
আমি বসে ভাবি, এই অবেলায়,
দিনগুলো কেটেছে কি যেমন আশা
নাকি অবহেলে কেটে গেলো বৃথা এ সময়।

অল্প ক্ষণের তরে এসেছিলে তুমি
আবার কি পাবো দেখা বছরের পর,
পথের দিশা দাও প্রভূ হে আমার
কতটুকু পেলাম তা তোমারি গোচর।

(উদাইনা জামালুদ্দিনের Not done enough this Ramadan কবিতার অংশবিশেষের ভাবানুবাদ)

দুই-তৃতীয়াংশ শেষ। বাকি এক দশক। কতটুকু পেলাম আমরা রমজান থেকে? কেমন ইচ্ছা ছিল, কতটা করতে পেরেছি, আসুন একবার হিসেবটা মিলিয়ে দেখি। হয়তো পেরেছি অনেকে, সে প্রশংসা আল্লাহর। যারা পারিনি, তাদের জন্য এখনও এক দশক রয়েই গেছে। এ প্রশ্নগুলো নিজেকে করার সময় বোধহয় এখনই। এর সাথে নিজের ব্যাক্তিগত পরিকল্পনার প্রশ্নগুলোও মিলিয়ে নিতে পারেন।

01. যতটুকু কোরান পড়তে চেয়েছিলাম, পেরেছি কি? পিছিয়ে পড়িনি তো?
02. পিছিয়ে পড়ে থাকলে আগামী দিনগুলিতে সেটা পুষিয়ে নিতে কতটা বারতি পড়া দরকার?
03. তারাবিটা কি নিয়মিত হয়েছে? নাকি কোন দূর্বল অজুহাতে নিজেকে বঞ্চিত করেছি?
04. তাহাজ্জুত ক'টা দিন পড়লাম?
05. পাঁচ ওয়াক্ত নামাজে কতটা আন্তরিকতা ছিল? গতানুগতিকের চেয়ে বাড়াতে পেরেছি কি?
06. কাউকে কি ইফতারি করিয়েছি?
07. ক'জনকে সাহায্য করতে পেরেছি? হোক না সে সামান্য ভিখারি...
08. একাগ্রতা, ভয় আর আশা নিয়ে নিয়মিত কি ক্ষমা চাইতে পেরেছি আল্লাহর কাছে?
09. রমজানের নামাজ, কোরান পড়ার ব্যপারে ক'জনকে আন্তরিকতার সাথে আহ্বান করেছি?
10. এমাসে কতগুলো নতুন আয়াত মুখস্থ হলো?
11. আগের চেয়ে আরেকটু ধৈর্যশীল কি হতে পারলাম?
12. রাগ নিয়ন্ত্রণে কতটা সফল হয়েছি রোজার সময়?
13. পরচর্চা এড়াতে কতটা চেষ্টা করেছি?
14. আমার ভালকাজগুলো কি নিছক আল্লাহর জন্যই করেছি, নাকি অন্যকে প্রভাবিত করতে, প্রশংসা শোনার জন্য করেছি? (একটি সার্বক্ষণিক প্রশ্ন)
15. অণু পরিমান অহংকারও কি কখনো জেগেছে মনে?
16. সময়গুলো কি আগের চেয়ে একাগ্রতায়, আত্মবিশ্লেষণে কেটেছে?
17. প্রার্থনায় প্রভূর কাছে কি কাঁদতে পেরেছি?
18. কোরান ছাড়া আর কি কি ইসলামি সাহিত্য পড়তে পারলাম?
19. আমার পাপের জন্য আন্তরিক অনুতপ্ত হতে পেরেছি কি?
20. আমাকে যারা আঘাত দিলো, তাদের কি ক্ষমা করতে পেরেছি?
21. আমি কি আমার কোন ব্যবহার, কথা, ইচ্ছা বা কাজে কাউকে কষ্ট দিয়েছি?
22. অন্য সময়ের চেয়ে বেশি দান করতে পারলাম কি?
23. কোন অমুসলিমকে কি রমজান ও ইসলামের কথা বলার চেষ্টা করেছি?
24. নিস্ক্রিয় মুসলিম কাউকে কি রমজান ও ইসলামের কথা বলেছি?
25. রোজা রেখে ক্ষুধায় কি বিরক্ত হয়েছি নাকি আনন্দ পেয়েছি?

(যারা পড়বেন এটা, রমজানকে আরো সুন্দরভাবে কাজে লাগাতে এই লেখক তাদের সকলের দোয়াপ্রার্থী)

এটি একটি ফরোয়ার্ড মেইল অবলম্বনে লেখা...
[link|http://www.ontdekislam.nl/ramadan_vasten.php|Qwei K
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×