somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা পরামর্শ : পর্ব ১

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু সচেতনতা আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করতে পারে। আপনার বিকাশ একাউন্ট এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিছু পরামর্শ নিম্নরুপঃ

করণীয়

১| সত্য, সঠিক, এবং পূর্ণাঙ্গ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরমটি পূরন করুন। পরবর্তীতে, পিন ভুলে গেলে, মোবাইল ফোন হারিয়ে গেলে, অথবা, অন্য কোনো প্রয়োজনে, আপনার দেয়া এই তথ্যের মাধ্যমেই আপনার বিকাশ একাউন্টের মালিকানা যাচাই করা হবে। কাজেই, রেজিস্ট্রেশন শেষে গ্রাহক কপিটি বুঝে নিন এবং সংরক্ষন করুন।
২| আপনার পিন নম্বর, “সিক্রেট কোড”, এবং “সিকিউরিটি কোড” সবসময় গোপন রাখুন।
৩| আপনার “বিকাশ” লেনদেনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে এবং লেনদেন সম্পর্কে যথাযথভাবে অবগত থাকতে সবসময় আপনার নিজের “বিকাশ একাউন্ট” ব্যবহার করুন।
৪| প্রতিটি লেনদেনের পূর্বে এর বৈধতা এবং যথার্থতা নিশ্চিত করুন। প্রযোজ্য ক্ষেত্রে “বিকাশ একাউন্ট নম্বর”, টাকার পরিমাণ, “সিকিউরিটি কোড”, “সিক্রেট কোড”, পিন, আপনার বিকাশ একাউন্ট এবং লেনদেন সংক্রান্ত অন্যান্য তথ্য ব্যবহার/ইনপুট দেয়ার সময় সতর্ক থাকুন।
৫| এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট এর সময় আপনার “বিকাশ মোবাইল মেন্যু” এর শুধুমাত্র “Cash Out from Agent” অপশনের মাধ্যমেই ক্যাশ আউট করুন।
৬| প্রতিটি লেনদেনের পূর্বে এবং পরে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করুন।
৭| প্রতিটি লেনদেনের পর “বিকাশ” থেকে প্রেরিত মেসেজের প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হোন এবং মেসেজের মাধ্যমে পাওয়া ব্যালেন্স ইনফরমেশন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সের মিল আছে কিনা তা যাচাই করে নিন।
৮। “বিকাশ” প্রেরিত কনফারমেশন মেসেজ পাওয়ার জন্যে আপনার মেসেজ ইনবক্স এ পর্যাপ্ত জায়গা রাখুন। ইনবক্স ফুল থাকলে আপনি এই কনফারমেশন মেসেজগুলো যথাসময়ে পাবেন না।
৯| মোবাইল ফোন হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-এ জানান।
১০| যেকোনো তথ্যের প্রয়োজনে এবং তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা যাচাই করার জন্যে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-ই একমাত্র সঠিক এবং বিশ্বাসযোগ্য উৎস।

( বাকি অংশ আগামীকাল)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×