বিপদে পড়লে আল্লাহর নাম, বিপদ কাটলে 'মিস্ত্রি শ্যাম'! পদ্মা নদী যখন ভরা যৌবনে ছিল অনেকেই আরিচা-দৌলতদিয়া লন্চ, ফেরী বা নৌকায় পারাপার করেছেন। কাল বৈশাখির কবলে লন্চ যখন প্রায় ডুবি ডুবি অবস্হা, বিশাল ঢেউ যখন একবার লন্চটাকে চল্লিশ হাত উপরে আবার মুহুর্তেই ষাট হাত নীচে নিয়ে গিয়ে উল্টিয়ে ফেলার উপক্রম তখন, 'ওরে আল্লারে বাচাও, লা-ই-লাহা ইল্লা আন্তা সুবহানাকা...কিংবা ওরে ভগবান, ইশ্বর বাচাও, 'এবার বেচে গেলে জীবনে আর কোনদিন পাপ করবো না' বলেন নাই এমন লোকের সংখ্যা খুজে পাওয়া যাবে না। তারপর ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে যায়, লন্চটা তীরে আসে। হুড়াহুড়ি করে সবাই নেমে যান, বাড়ীতে গিয়ে প্রথম যে কথাটা বলেন সেটা হলো 'ওরে বাবা যা বাচা বেচে গেছি, সারেং বেটা যদি দক্ষ হাতে হাল না ধরতো, কিংবা শ্যাম মিস্ত্রি যদি মজবুত করে নৌকাটা না বানাতো তাইলে আজ আর জান নিয়ে ফিরে আসতে পারতাম না। এভাবে আমরা বিপদের মুহুর্তের সত্যিকার অনুভুতিটা ভুলে যাই যতক্ষন না আবার ঐরকম আর একটা বিপদে পড়ি। নিজের অজান্তেই সৃস্টিকর্তাকে ভুলে যাই। যে কারনে বার বার বিপদে ফেলে সৃস্টিকর্তা আমাদের পরীক্ষা করেন। বাংলাদেশে থ্যাংকস বলার প্রবনতা খুব কম, কিন্তু উন্নত দেশগুলোতে কথায় কথায়, উঠতে বসতে, সামান্য কারনে থ্যাংকস বলতে হয়। আর আমাদেরকে যিনি সামান্য একটা জিনিষ থেকে সৃস্টি করেছেন, আলো, বাতাস, খাদ্য দিয়েছেন তাকে আমরা জীবনে কতবার ধন্যবাদ দিই তা ভেবে দেখার সময় আমাদের নেই। মহাশক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে হাত জোর করে ইশ্বরকে ধন্যবাদ জানান, এপ্রিসিয়েট করেন। আর আমরা চলেছি উল্টো স্রোতে। মহান আল্লাহ আমাদেরকে হুশ ফিরিয়ে দিন, আমিন!
বিপদে পড়লে আল্লাহর নাম, বিপদ কাটলে 'মিস্ত্রি শ্যাম'!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।