দ্যাশের সব জায়গায় ভেজাল! ল্যাব রিপোর্টে ভেজাল। ফলমুল, শাক সবজিতে ভেজাল। খাদ্যে ভেজাল। নিঃশাষের বাতাসে ভেজাল। ছাত্রদের পরীক্ষায় ভেজাল। টিভি রিপোর্ট, টকশোতে ভেজাল। সরকারি ফাইল পত্রে ভেজাল। বিসিএস পরীক্ষায় ভেজাল। ড্রাইভিং লাইসেন্সে ভেজাল। ময়না তদন্তে ভেজাল। গনতন্ত্রে ভেজাল। দেশপ্রেমে ভেজাল। বিয়ে-সাদিতে ভেজাল। টাকা পয়সায় ভেজাল। বাস, ট্রাক, লন্চ, গার্মেন্টসের ফিটনেসে ভেজাল। যে কারনে নেতারা যান সিংগাপুর, ব্যাংকক, সৌদিতে তাদের শরীরের ফিটনেস পরীক্ষা করতে। ভরসা পান না দেশের ডাক্তার, ল্যাব রিপোর্টে। সবকিছুতেই সন্দেহ, দোষও দেয়া যায় না। এবার সন্দেহ শুরু হইছে অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকৃত 'রেশমা' কে নিয়ে। ওইডাও ভেজাল কি-না! বেচারী 'রেশমা'। তাকে এখন সাংবাদিক সম্মেলন করে 'নির্ভেজাল' কাপড়-চোপর পাল্টানোর ব্যাখা দেওন লাগতাছে। দোষ কারে দিমু। কারন কোন সরকারইতো জনগনের 'প্রায়োরিটি' গুলানরে প্রায়োরিটি দেয় নাই। খালি দৌড়ায় ভেজাল জনপ্রিয়তার দিকে, শ্যাষ পর্যন্ত হেইডাও কইলাম টিকায়ে রাখতে পারে না। হায়রে খ্যামতা!
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।