কতদিন আগে যে 'মুন্না ভাই এমবিবিএস' মুভিটা প্রথম দেখেছিলাম ঠিক মনে করতে পারি না। তবে ওটার একটা ঘটনা ভুলতে পারি না। ওই যে সেই হাসপাতাল ক্লিনারকে জড়িয়ে ধরে সন্জয় দত্তের থ্যাংকস বলার ঘটনা। সেই থেকে চেষ্টা করি ওটার প্রয়োগ করতে। আমার বর্তমান প্রবাস জীবনে প্রতিদিন দুটো বিপরীতধর্মী বিষয়ের মুখোমুখি হই। সকালে অফিসে এসে সবকিছু ঝকঝকে তকতকে পাই। ক্লিন ফ্লোর, ক্লিন কিচেন, ক্লিন ডেস্ক, আগের দিনে ভরে যাওয়া 'গারবেজ ক্যান' পুরোটাই পরিস্কার। আর ওয়াশরুমের কথা! এমনও হয় বিকেলের দিকে অনেক সময় টিস্যু পেপারটা কিংবা হ্যান্ড সোপের কন্টেইনারটা খালি পাওয়া যায়। কিছুটা বিব্রতকর অবস্হা বৈকি! পরদিন সকালে যখন ফিরে আসি, আবার ঝকঝকে তকতকে ওয়াশরুম। সবকিছু ফিটফাট, পরিপুর্ন! কে করে এসব? একজন বা দু'জন মানুষ। তারা আমাদেরই মতো দেখতে। তাদেরও সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। রাস্তায় দেখলে হয়তো চিনতেই পারবো না। হয়তো সুন্দর একটা গাড়ি ড্রাইভ করে আসছে। কে জানে! অথচ বাসায় গেলে এর বিপরীত চিত্র। নিজের গারবেজ ক্যান নিজে ক্লিন না করলে, নিজের বেড নিজে না গোছালে ওটা হয়তো ওরকমই দিনের পর দিন পরে থাকবে। যেদিন একটু দেরী করে অফিস থেকে ফিরি, সেদিন দেখা পাই ওদের। একজন মহিলা প্রতিদিন হাসি মুখে আসেন আমার ডেস্কের গারবেজ ক্যানটা চেন্জ করতে। একজন সুঠাম দেহী পুরুষকে দেখি বাথরুমের সবকিছু ম্যানেজ করতে। চেষ্টা করি দেখা হলেই থ্যাংকস বলতে। চোখের সামনে ভেসে উঠে 'মুন্না ভাই' এর সেই ক্লিনারকে জড়িয়ে ধরার চিত্রটা। ওটা করতে না পারলেও এই যে প্রতিদিন 'জিহভার জড়তা'টা কাটিয়ে থ্যাংকস বলতে পারছি তাও বা কম কিসে। এই প্রাকটিসটা যেন করে যেতে পারি এ কামনা করি। ভাবি, পৃথিবীর সবকিছুতেই কিছু না কিছু পজিটিভ দিক আছে। মুম্বাই সিনেমাতেও আছে, দরকার শুধু দৃষ্টিভংগির, পজিটিভ মাইন্ড সেটের!
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।