somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ট্রামকার্ড' এর প্রতারনা, ভন্ডামি..........

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ট্রামকার্ড' বিষয়টা বাঙালী খুব ভাল বোঝে। জীবনে কখনো তাস খেলেন নি বা খেলা দেখেন নি এমন মানুষ বোধকরি কম পাওয়া যাবে। সেই যে জলিল ভাই রাজনীতিতে 'ট্রামকার্ড' দিয়ে গেলেন তার ফল প্রতিপক্ষের রাজনীতিবিদরা ভালই পাচ্ছেন। আকাম, কুকাম করেও যাতে ক্ষমতার স্বাদ অব্যাহতভাবে ভোগ করা যায় তার একটা পুর্ব পরিকল্পনা দেশের বড় দুই দলের সবসময়ই থাকে। নির্বাচনের সময় চটকদার ইশতেহারে গালভরা বুলি দিয়ে কোনমতে নির্বাচিত হয়ে জনগন যাতে আর ঐসব ওয়াদা মনে রাখতে না পারে তার জন্য থ্রো করা হয় একেক সময়ে একেক 'ট্রামকার্ড'। গত পাচবছরের প্রথম ট্রামকার্ড ছিল ত্বত্তাবধায়ক সরকার বাতিল। এরপর সংবিধান থেকে মহান আল্লাহর নাম বাদ দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা, তারপর শাহবাগ, হেফাজত ইত্যাদি ইত্যাদি। রেজাল্ট কিন্তু মন্দ না। প্রথম দিন থেকেই বিরোধী দলের সংসদ বর্জন, ত্বত্তাবধায়ক নিয়ে একের পর এক হরতাল, মানুষ হত্যা, দেশের সম্পদ বিনষ্ট, তারপরের ইস্যুগুলোর কি পরিনতি তা সকলেই জানি। এই সব ট্রামকার্ড চালাচালির মধ্যে কিন্তু আসল কাম সারার যথেষ্ট চেষ্টা করা হয়েছে তা হলো জনগনকে ভিন্ন দিকে ব্যাস্ত রেখে যতখানি সম্ভব দেশের সম্পদ লুটপাট করা। শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনি, পদ্মা সেতু, রেল, সড়ক, বিদ্যুত এমন কোন খাত নেই যেখান থেকে লুটপাট করা হয় নাই। এতসব ট্রামকার্ড ডামাডোলের মধ্যেও যেগুলো শুধু প্রকাশ পেয়েছে সেগুলোই আমরা জানতে পেরেছি। কথা হচ্ছে দেশের এত সমস্যা থাকতে কেন ক্ষমতায় এসেই ত্বত্তাবধায়কটা বাতিল করে একটা সেটেলড নন ইস্যুকে ইস্যু বানানো হলো? পাচ পাচটি বছর বিরোধি দলকে ব্যস্ত রাখা হলো জনগনের হাজারো সমস্যা বাদ দিয়ে ঐ একটা ইস্যু নিয়ে বছরের পর বছর পরে থাকতে। এখন আবার নির্বাচনের কাছাকাছি সময়ে এসে এর একটা গ্রহনযোগ্য সমাধান তারা মিউচুয়াল আন্ডারষ্ট্যানডিং এর মাধ্যমে করে নিবেন এতে কোন সন্দেহ নেই, কিন্তু তারপর? আবার পরবর্তী সরকার যেই গঠন করবেন তিনি আবার ঠিক এরকমই এমন একটা বিষয় মাঠে ছুড়ে দিবেন যাতে সকলে সেটা নিয়ে ব্যাস্ত থাকে আর সরকার নির্বিঘ্নে লুটপাট চালিয়ে যেতে পারে। ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারও ঠিক একই কাজ করেছিল তাদের লুটপাট অব্যাহত রাখার জন্য। প্রশ্ন হলো, দেশ ও দেশের জনগনের সাথে এই প্রতারনা, ভন্ডামি আর কতকাল চলবে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×