নির্বাচন আসলেই সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব হয়ে যান লেবেনচুস, পীর সাহেব। পীর সাহেবের দোয়া নিতে সেদিন এসেছিলেন গাজীপুরের আওয়ামী লীগের ক্যান্ডিডেট আজমত উল্লাহ, আজ আসছেন বিএনপির আব্দুল মান্নান। অবশ্য এই পীরসাহেব আবার স্বৈরাচারে পরিনত হবেন যখন তার ধোয়াটে অবস্হান পরিস্কার হয়ে 'আশির্বাদ' এর থালাটা কোন একদিকে ধাবিত হবে। 'সাম্প্রদায়িক অপশক্তি', 'রাজাকার', 'ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী', 'দেশকে অন্ধকারের মধ্যযুগে ঠেলে দেয়া' হেফাজতে ইসলামও এবার নুতন করে প্রধান দুই রাজনৈতিক দলের কাছে এখন 'রসগোল্লা'। কারন একটাই ধোকাবাজি করে কোন রকমে নির্বাচনী বৈতরনী পার হওয়া। কিছুদিনের জন্য 'মুক্তিযুদ্ধের চেতনা' শাহবাগের যাদুঘরে বোতল বন্দি করে রাজাকার, স্বৈরাচারের ঘারে পা রেখে একবার কোনরকমে নির্বাচনটা পার হতে পারলেইতো আবার পাচ বছরের জন্য সিন্দাবাদের 'দৈত্য' হয়ে জনগনের ঘাড় মটকানোর ইজারা পাওয়া যাবে। মন্দ কি! একই জিহভা দিয়ে, মুখ দিয়ে যে স্বৈরাচার, রাজাকারকে গত পাচটি বছর 'গনতন্ত্রের' সেবক বানিয়ে ধন্য হয়েছেন, সেই মুখ,জিহবা দিয়েই আবার ওদুটোকে উগরিয়ে ফেলতে একটুও দ্বিধা করবেন না যদি না তারা নিজেদের পক্ষে থাকে। আর এটাইতো স্বাভাবিক, কেননা দুর্ণীতি আর ধর্ম নিয়ে ব্যবসা দুটোতেই গত ২৩ বছর এরশাদ, হেফাজতকে পেছনে ফেলে দিয়েছেন হাজার মাইল। কথায় আছে না, 'এক কান কাটলে যায় রাস্তার পাশ দিয়ে, দুই কান কাটলে যায় রাস্তার মাঝখান দিয়ে'। দুই কান কাটাওয়ালাদের সংখ্যাইতো সমাজে এখন সংখ্যাগরিষ্ঠ!
'এক কান কাটলে যায় রাস্তার পাশ দিয়ে, দুই কান কাটলে যায় রাস্তার মাঝখান দিয়ে'।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।