আমি নিজে একজন বাঙালী হয়েও মাঝে মাঝে বাঙালীদের এই 'মাকুন্দ্যা মার্কা পিছলা চরিত্র' দেখে খুব কৌতুক, হতাশা ও লজ্জাবোধ করি। আরে মিয়া, খালেদা জিয়া ওয়াশিংটন টাইমস এ চিঠি লিখছে কি লিখে নাই তাতে কি আন্ডা ফালানো গেছে? খালেদা জিয়ারে রাজনৈতিকভাবে ঘায়েল করাডাই বড় হয়্যা গেল? আর যে কারনে ঐ জিএসপি বাতিল করছে, সে কারনগুলা কিছুই না? হাজার হাজার শ্রমিকের জীবনের কোন মূল্য নাই? পাচ বছর ক্ষমতায় থাইকা দেশের কোন একটা সেক্টরে আইনের শাষন কায়েম না করার ব্যর্থতা কিছুই না? ক্ষমতায় আপনারা, আর প্রতিটি ব্যর্থতার দায় দেন বিরোধী দলের? গাছেরডাও খান, আবার তলারডাও কুড়ান? মাইরাও জিতেন, আবার কাইন্দ্যাও জিততে চান? কোথাকার কোন পত্রিকায় খালেদা জিয়া চিঠিপত্র বিভাগে একখান আন্ডা মার্কা চিঠি লিখলো আর তাতেই আপনাগো লাইনের ডেমোক্রাট প্রেসিডেন্ট ওবামা বাংলাদেশের জিএসপি বাতিল কইর্যা দিল? এইসব বস্তাপচা কাহিনী বাঙালীদেরই বুঝাইয়া পার পাইলেন, পৃথিবীর অন্য কোন দেশে এইডা সম্ভব হইতো না! আর খালেদা জিয়াই বা কেমন! চিঠি লিখছেন বা আপনার নামে কেউ লিইখ্যা দিছে ওইডা নিয়া এত ত্যানা পেচাইতেছেন কেন? ন্যুনতম সৎ সাহস নাই ওইডা স্বীকার করার? কেমন নীতিহীন সব বাংলাদেশের পলিটিশিয়ানরা!
বাঙালীদের এই 'মাকুন্দ্যা মার্কা পিছলা চরিত্র' দেখে খুব কৌতুক, হতাশা ও লজ্জাবোধ করি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।