somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশকে পরিকল্পিতভাবে মেধাশুন্য করা হচ্ছে, অনেকটা ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালের বুদ্ধিজীবি হত্যার মতই!

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার বার বলি, ত্রিশলক্ষ শহীদের রক্তে রাঙানো এ দেশ কারো বাবা, মা, নানা, দাদার একক সম্পত্তি নয়। দেশটা সকলের। দেশের আইন কানুন সকল নাগরিকের জন্য সমান। মানুষ কতখানি নির্লজ্জ হলে সুবিধা অনুযায়ী দেশের সংবিধান নিজের স্বার্থে ব্যবহার করে! অথচ তাই করা হচ্ছে স্বাধীনতার পর থেকেই। প্রতিটি সরকার বিপদ দেখলেই সংবিধানের দোহাই দেয়, বিপদ কেটে গেলেই প্রতিনিয়ত সংবিধানকে বৃদ্ধাংগুল দেখায়। প্রতিদিন সংবিধান অমান্য করে। অবশ্য তার খেসারতও দেয়, তখন আর সময় থাকে না। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৃটেন সফরে গিয়ে বললেন, দেশের নির্বাচন হবে আপনাদের দেশের নির্বাচনের মত। প্রশ্নটা হলো, তাহলে গনতন্ত্রটাও তাদের দেশের মত হবে না কেন? দেশের এমন কোন সেক্টর নেই যেখানে সংবিধান ভংগ করা হয় নাই। সর্বশেষ উদাহরন হলো পিএসসি। স্বাধীনতার ৪২ বছর পরও সেখানে মুক্তিযুদ্ধার কোটা নামে সাধারন মেধাবী ছাত্রদের বন্চিত করা হচ্ছে। যেখানে অপমান করা হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের। কারন তারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কাউকে বিশেষ সুবিধা দেবার জন্য দেশ স্বাধীন করেন নাই। কেন হয়েছে, উত্তর যমুনার জলের মত পরিস্কার ও টলটলে। যাতে বিসিএসে ভবিষ্যত অফিসাররা তাদের দলের বংশংবদ তপ্লিবাহক হয়। বলা বাহুল্য দেশের মেধাবী সন্তানদের বন্চিত করে পুলিশ, আর্মি থেকে শুরু করে সবক্ষেত্রেই এটা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই বীজ বপন। যাতে এবার না পারলেও ভবিষ্যতে ক্ষমতায় আসা এবং থাকার পাকাপোক্ত ব্যবস্হা করা যায়। এটা যে শুধু আওয়ামী সরকার করছে তা নয়, বিএনপি সরকারও একই কাজ করেছে। এগুলোকে আমি একটা জিনিষের সাথেই তুলনা করতে চাই সেটা হলো আলবদর রাজাকারদের সাথে। ১৪ই ডিসেম্বর, ১৯৭১ সালে দেশের মেধাবী সন্তান তথা বুদ্ধিজীবিদেরকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তানি দালাল আলবদর রাজাকারেরা। যার স্বাক্ষী আজকেই দিয়েছেন শ্যামলী নাসরিন চৌধুরি, শহীদ বুদ্ধিজীবি আলীম চৌধুরীর স্ত্রী, তৎকালীন আলবদর বাহীনির কমান্ডার মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে। সবাই জানি এটা করা হয়েছিল দেশকে পরিকল্পিতভাবে মেধাশুন্য করার জন্য। আর আজ? অনেকটা একই ঘটনা, কিন্তু প্রসেসটা ভিন্ন। কাউকে শারীরিকভাবে হত্যা করে নয়, কিন্তু দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের পংগু করে দিয়ে, পথে বসিয়ে দিয়ে। অর্থাৎ, ফকিন্নি মার্কা মার্ক পেয়ে যারা কেরানী হবারও যোগ্যতা রাখে না, তাদেরকে বানানো হচ্ছে বিসিএস অফিসার, আর মেধাবীরা হবে তাদেরই অফিসের কেরানী। কি অদ্ভুদ আধাঁরে ঢেকে যাচ্ছে আজ আমাদের দেশ! ভালোতো, ভালো না!
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×