নিজেকে যত বেশী গুরুত্বপুর্ণ মনে করবেন, তত বেশী সমস্যায় পড়বেন। বিষয়টা যতখানি না বাস্তব, তারচেয়েও বেশী মনস্তাত্বিক। সে আপনি যেই হোন না কেন! দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ কিংবা মাঠের রাখাল সবার একটা নিজস্ব মনোজগত থাকে, তিনি সেই মনোজগতের রাজা/রাণী। সে জগতটাকে যত বেশী প্রেসারে রাখবেন তত তার সহ্য ক্ষমতার উপর চাপ পড়বে, লিমিট ক্রস করলে ভেংগে পড়বে। তাই মনে হয়, সত্যিকার অর্থেই যারা বিনয়ী, অন্যকে শ্রদ্ধা করে, স্নেহ করে, অন্যের দুঃখে দুঃখী হয়, মাথা নীচু করে চলে, পরশ্রীকাতর নয়, তারা বেশী সুখ, শান্তিতে থাকেন। সবচেয়ে বড় যেটা আমরা প্রায়শই ভুলে যাই, আমাদের সকলেরই একটা জন্মদিন আছে। সেটা ঘটা করে আমরা পালনও করি অনেকেই। কিন্তু ভুলে যাই যেটা তা হলো, ঐ জন্মদিনের আগের দিনও কিন্তু পৃথিবী ছিল তবে আমি/আপনি ছিলাম না। তার মানেই হলো আর একটা দিন আমার আপনার জীবনে অবশ্যম্ভাবী সেটা হলো মৃত্যু দিবস। এখনও যারা বেচে আছি, তাদের জন্য একদিন ঐ শুন্যস্হানটা পূরন হয়ে যাবে। এখন যেমন জন্মদিন পালন করছি, আমাদের রেখে যাওয়া মানুষগুলো একদিন হয়তো আমাদের মৃত্যুদিবস পালন করবে। পালন না করলেও সেটা ঘটবে। তাই এত অহংকার, ঘৃনা, ডাট, ফাট কোথ্বেকে আসে! 'আমিই সব, আপনি কিছুই না' এই প্রবনতা থেকে বের হয়ে আসতে পারলেই পৃথিবীর অনেকে সমস্যার স্বয়ংক্রীয় সমাধান পাওয়া যেতে পারে।
তাই এত অহংকার, ঘৃনা, ডাট, ফাট কোথ্বেকে আসে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।