somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'আমি কই কি, আর আমার হারিন্দায় কয় কি!'

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদা জিয়া প্রধান অতিথি। বিশাল জনসভা, লোকে লোকারণ্য। বক্তব্য দেবার জন্য ডাকা হলো ওয়ানম্যান পার্টির সভাপতি জনাব শফিউল আলম প্রধানকে। তিনি মাইক পেয়েই শুরু করলেন, "এই স্বাধীনতার মাসে, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা কারও দয়ার দান নয়, এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে..." চারিদিকে গুন্জন, সকলেই হতবাক, খালেদা জিয়া অবাক, মন্চ থেকে ভূল ধরিয়ে দেয়া হলে, তিনি আবার শুরু করলেন, "স্বাধীনতার মাসে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে.....ব্লা, ব্লা, ব্লা" জনসভায় উপস্হিত হাজার হাজার মানুষ লজ্জা পেলেও প্রধান সাহেবের কোন লজ্জাবোধ দেখা গেল না।

গত রবিবার ছিল নরসিংদীতে খালেদা জিয়ার জনসভা। তার জনসভা শুরুর আগেই তাঁর 'বক্তব্য' ও 'মিথ্যাচারের' প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে 'নৌকা সমর্থক গোষ্ঠী' নামের একটি সংগঠন। সেখানে প্রধান অতিথি কালো বিড়াল খ্যাত সুরন্জিত সেন গুপ্ত। অথচ সে সময় খালেদা জিয়া পথে ছিলেন। তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের আগেই তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে প্রতিবাদ সভা আয়োজনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত বলেন, "এটা অসাবধানতাবশত হয়ে গেছে। এ ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত।" তিনি বলেন, "এটা ঠিক হয়নি। এছাড়াও দেখা যায়, সংসদে বাজেট পেশের আগেই শুরু হয়ে যায় মিছিল, "গণবিরোধী বাজেট মানি না, মানবো না।"

টরন্টোতেও কিছু নেতা আছেন। তার মধ্যে একজন মাঝে মাঝেই মন্চে উঠেন। উনাকে বক্তব্য দিতে বা কিছু বলতে ডাকলেই ভূলে যান যে সেটা কি ধরনের অনুষ্ঠান। হোক সে জন্মদিন, পরিচিতি সভা, শোক কিংবা নির্বাচনি সভা, তিনি এ্যা এ্যা করে শুরু করেন, '১৯৫২ তে রক্ত দিয়েছি, ৭১ এ রক্ত দিয়েছি........"। স্হান, কাল, পাত্র, পরিবেশ জ্ঞান বিহীন এইসব নেতারাই আমাদের বর্তমান ঘুনেধরা রাজনীতির প্রতিনিধিত্ব করেন। সে জন্যই কোন আলোচনা ফলপ্রসু হয় না। ঐ যে কথায় আছে না, 'আমি কই কি, আর আমার হারিন্দায় কয় কি!'
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×