ছোট বেলা থেকেই বিশেষ করে রাজনৈতিক পোষ্টার কালেকশন ছিল আমার শখ। আমাদের বাড়িটা প্রধান সড়কের খুব গুরুত্বপুর্ন জায়গায় হওয়ায় সব দলের লোকেরাই বাড়ির দেয়ালে পোষ্টার লাগিয়ে দিত। আর আমার কাজ ছিল তাদের কাছ থেকে ওগুলোর দু একটা চেয়ে নিয়ে আলমারিতে রেখে দেয়া। যার অনেকগুলো এখনও আমার সংগ্রহে রয়েছে। ৭২ সালের কিছু পোষ্টারের কথা এখনও মনে আছে। "এক ইন্চি জমিও অনাবাদি রাখা যাবে না", "স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন", "আমাদের মুলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা" ইত্যাদি। ৭৫ এর পরে হঠাৎ করে দেখি বেশ কালারফুল কিছু পোষ্টারে বাজার ছেয়ে গেছে। "আসছে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন", এরপর এলো, "নুতন বাংলাদেশ গড়বো মোরা, লাংগলেই মংগল", এছাড়াও আগা গোড়াই যে শ্লোগানটা ছিল, "নৌকা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক"। শান্তির আশা জাগানিয়া বাণী শুনিয়ে আসছেন উনারা সেই স্বাধীনতার আগে থেকে, এখনও পর্যন্ত, আর শান্তিতে নোবেল পান, প্রফেসর ইউনুস! মজা করারও একটা সীমা থাকা দরকার! তো দেশের জনগনের কাছে প্রশ্ন, "শুভ দিন" কি দেশে এসেছে? "নুতন বাংলাদেশ কি হয়েছে"? "দেশে কি সত্যিই শান্তির নহর বইছে"? এরা কিন্তু প্রত্যেকেই কম বেশী প্রায় দশ বছর করে দেশ শাষন করেছেন। নিজেকে প্রশ্ন করুন, বিবেচনা করে ভোট দিন। প্রার্থী পছন্দ না হলে ব্যালটের সাথে একটা ব্লেড উপহারস্বরূপ প্রদান করুন। তৃতীয় গনতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করুন। ভালো ও সৎ মানুষকে ভোট দিন। চিহ্নিত ও পরীক্ষিত দুর্ণীতিবাজ, খুনিদেরকে বর্জন করুন সে যদি নিজের পরিবারের কেউও হয়। জয় বাংলাদেশ।
প্রার্থী পছন্দ না হলে ব্যালটের সাথে একটা ব্লেড উপহারস্বরূপ প্রদান করুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।