এই যে দেশের অনেকেরই আশংকা বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকদের যে, সামনের নির্বাচনে ক্ষমতার পালা বদল হলে এইসব সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা ছাড়া পেয়ে যাবে, বীর দর্পে বের হয়ে আসবে। সুতরাং আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে! বাস্তবতা এবং রিস্কটা এখানেই! অতীত ইতিহাসতো বলে, দেশের মানুষ কখনো আওয়ামী লীগকে, কখনো বিএনপিকে বা অন্য দলকে ভোট দিয়েছে। এবারও সেটা হতেই পারে। গত পাঁচ বছরে কিছু ভালো কাজ সত্বেও আওয়ামী লীগ যে কিছু চরম খারাপ কাজও করেছে সেটার কারনে যদি দেশবাসী আওয়ামী লীগকে এবার নির্বাচিত না করে! যদি আপনাদের আহবান না শুনে! তাহলে কি যুদ্ধাপরাধিরা ছাড়া পেয়ে যাবে? কেন যাবে? আমার প্রশ্ন, তাহলে আপনাদের এবং আমাদের সকলের কি এটাই এখন একমাত্র কর্তব্য ও দায়িত্ব হওয়া উচিত না যে দেশে আইনের শাষন কঠিন ও কঠোরভাবে প্রয়োগের ব্যবস্হা করা। সত্যিকারভাবে দেশে আইনের শাষন প্রতিষ্ঠার চেষ্টাই কি ৭১ এর ঘাতকসহ সকল অপরাধীর সাজা দেয়ার এবং তা কার্যকর করার একমাত্র রক্ষাকবচ নয়? তাহলে যারা দলকানা নন, আসলেই চান অপরাধীদের বিচার ও তা কার্যকর হোক, তাদের উচিত, এখনই এমন কিছু করা যাতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশে যে সরকারই থাকুক, চেহারা, টাকা পয়সা, নর্তন কুর্দন, মামা, চাচা, খালু, শ্লোগান, পোষাক পরিচ্ছদ, দলমত নির্বিশেষে দেশে আইনের শাষন প্রতিষ্ঠা করা যায়। তাহলেই একমাত্র ক্ষমতার পরিবর্তন হলেও অপরাধীদের সাজা চলতেই থাকবে। এর বাইরে যদি আপনি শুধু চিল্লাইতে থাকেন যে ঘাতকদের সাজা দেখতে চাইলে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে, তাহলে পরিস্কার বুঝা যায় যে আপনি ত্রিশ লাখ শহীদের আত্নার কষ্ট লাঘবের জন্য নয়, নিজের ও পরিবারের স্বার্থে দীর্ঘদিনের 'ঝুলিয়ে দেয়া মুলা'র পিছনে ছুটছেন, যার হয়তো ছিটেফোটা আপনি কদাচিৎ পেয়েছেন বা পাবেন, কিন্তু অপরাধীদের সাজার বিষয়টা আপনি আপনার ঐ 'মুলা' পাবার হাতিয়ার হিসেবেই ব্যবহার করছেন। বিবেকবান মানুষেরা হুশে ফিরে আসুন। আমরা চাই যেই ক্ষমতায় থাকুক বা আসুক, ঘাতকদের বিচার চলতেই থাকবে, সকল চোখ রাংগানী উপেক্ষা করেই তা প্রয়োগও করা যাবে। জয় বাংলাদেশ।
তাহলে কি যুদ্ধাপরাধিরা ছাড়া পেয়ে যাবে? কেন যাবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।