দুটি পরিবার জাতিকে বংশানুক্রমিকভাবে শোষন করে যেতে চায়। ঠিক যেমনটি রিলে রেইস প্রতিযোগীতায় এক পার্টনার অন্য পার্টনারকে তার হাতের কাঠিটা দিয়ে মাঠ থেকে অফ হয়ে যান, ঠিক তেমনী আমাদের নেতা নেত্রীরা নিজেরা যতদিন হাটুতে, চাপায় এবং কোমরে জোর আছে ত্রিশ চল্লিশ বছর শাষন শোষন চালিয়ে তারপর তার শোষন-কাঠিটি তার ছেলে মেয়ে কিংবা নাতি নাতনিদের হাতে ধরিয়ে দিয়ে বিদায় নিতে চান। তাদের সকল প্রচেষ্টা, কলা কৌশলের মূলে এটা এবং এটাই সকল সংকটের কারন। বাংলাদেশে গনতন্ত্রের প্রধান শত্রূ এই পরিবারতন্ত্র । জাতি আজ পরিবারতন্ত্রের হাত থেকে নিস্কৃতি চায়। যখনই পরিবারের কাউকে জবরদস্তিমূলক রাজনৈতিক উত্তরাধিকার বানানোর প্রচেষ্টা থাকবে না, তখনই সুযোগ সৃষ্টি হবে মেধা ও মননশীল মানুষের রাজনীতির প্রতি আকর্ষন। তাদের মধ্যে শুরু হবে প্রতিযোগীতা। তৃণমূলে ফিরে আসবে সত্যিকারের প্রাণ চান্চল্য, কাউন্সিলরদের কদর বেড়ে যাবে একলাফে চৌদ্দগুন। বন্ধ হবে মাইনাস টু ফর্মুলা তথা ষড়যন্ত্রের রাজনীতি। বাংলাদেশ হয়ে উঠবে বিশ্ব দরবারে মর্যাদাশীল রাষ্ট্র, ধনী দেশগুলোর কাতারে আসতে বেশীদিন অপেক্ষা করতে হবে না। উপরের কথাগুলো বোঝার ক্ষমতা তথাকথিত ট্রাডিশনাল রাজনীতিকদের নেই, তাই নুতন প্রজন্মই ভরসা, সকল আধার কেটে ভোরের আকাশে রক্তিম সুর্য্য একদিন উঠবেই। জয় বাংলাদেশ।
দুটি পরিবার জাতিকে বংশানুক্রমিকভাবে শোষন করে যেতে চায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।