somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভিতে ভিনদেশী সংস্কৃতি চালু করার অপচেষ্টা ঠিক নয়।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অনেকের মধ্যেই না বুঝেই পশ্চিমা কালচার ফলো করার একটা প্রবনতা দেখা যাচ্ছে বিশেষ করে নুতনদের মধ্যে। টকশো কিংবা যে কোন অনুষ্ঠানে এখন সিনিয়রদের নাম ধরে ডাকার প্রচলন চালু হয়েছে যেটা আমাদের হাজার বছরের সংস্কৃতির সাথে যায় না। ৮০ বছরের এবিএম মুসা ভাইকেও বলা হয়, 'বলুন মুসা, এবার আপনার টার্ন'! সেদিন খুব জুনিয়র উপস্হাপকেরা সিনিয়র গায়ক ও অভিনেত্রী টুটল ও তানিয়াকেও দেখলাম টুটল ও তানিয়া বলে ডাকছে। চরম ভুল এটা। আমাদের সমাজ, দেশ দিন যত যাচ্ছে, ক্রমেই কেমন যেন 'দুরুত্বের' আবহ সৃষ্টি করছে নানা কারনে। ফলে হানাহানি, অশান্তি বাড়ছে সমাজে, সংসারে। জাতীয় টেলিভিশনের কাজ সে বন্ধনগুলোকে সুদৃঢ় করতে সাহায্য করা, কোনভাবেই ঢিলা করা নয়। ইংরেজীতে একটা কথা প্রায়ই বলা হয়, 'বি ইউর সেলফ।' অর্থাৎ আমরা যা তাই, অন্যের ধার করা কালচারে মিশতে গেলে সমস্যা বাড়বে বই কমবে না। আপনি যখন টিভিতে নাটক দেখেন তখন জীবন ঘনিষ্ট কোন কিছু দেখলে যেমন বেশী উপভোগ করেন, আপন মনেই হেসে উঠেন, অবাস্তব কিছু দেখলে কিন্তু অতটা উপভোগ্য হয় না। ধরুন, টিভির টক শো বা কোন অনুষ্ঠানে যদি উপস্হাপক বলেন, 'আচ্ছা মুসা চাচা আপনি বলুন আপনার মতামত', কিংবা 'তোফায়েল ভাই আপনি কিছু বলবেন?' আর সেটা না বলে আমরা বলি আচ্ছা তোফায়েল, আপনি বলুন। অথচ দেখা গেল যে উপস্হাপকের বয়স তোফায়েল ভাইয়ের হাটুর সমান। সেটা মানায় না। তো যেটা আমরা বাইরে বলতে পারবো না, লজ্জা পাব, সেটা কেন জাতীয় টেলিভিশনে বলে একেবারে উঠতি প্রজন্মকে ভুল সিগনাল দেব? আমাদের ঐতিহ্যই হলো ১৫ কোটি বাংগালী একে অপরকে চিনি বা না চিনি কোথাও দেখা হলে বা পরিচয় হলে ভাই, আংকেল, চাচা, আপা বা আন্টি বলে ডাকি। এটা প্রমান করে আমরা একে অপরের আত্মীয়, আমাদের সমাজের, পরিবারের বন্ধন অনেক বেশী মজবুত। একে অপরের সাথে সাম হাউ কানেক্টেড। আমার কথার সপক্ষে হাজার যুক্তি আমি তুলে ধরতে পারি, তবে এখানে শুধু একটা ঘটনা বলি। বছর দুয়েক আগে দেশ থেকে ফিরছিলাম। কুয়েতে এক রাত স্টে করতে হলো। পরের দিন সকাল ১১ টার দিকে টরন্টোর ফ্লাইট। ইচ্ছে হলো সকালে কুয়েত শহরটা একটু ঘুরে দেখার। হাতে মাত্র একঘন্টা সময়। হোটেল হলিডে ইন এর সামনের ড্রাইভ ওয়েতে দাড়িয়ে বাংগালী ট্যাক্সি খুজছি। পাকিস্তানি ড্রাইভাররা এসে বলছে, হামি বাংলা জানে, আমি পন করে দাড়িয়ে আছি, বাংগালী ট্যাক্সিতে উঠবো। অনেকক্ষণ পর একজনকে পেলাম। বললাম ভাই আমাকে একঘন্টার মধ্যে পুরো কুয়েত এক চক্কর ঘুরিয়ে দেখাতে পারবেন? তিনি রাজী হলেন। গাড়ীতে উঠেই প্রশ্ন করলাম, বাড়ী কোথায়? নোয়াখালী। যে উপজেলার কথা বললেন, সেখানকার প্রমিনেন্ট কিছু পলিটিশিয়ান যাদের সাথে এক সময় ভাল পরিচয় ছিল তাদের কথা বললাম, চিনেন নাকি? বললেন, হা উনার পাশের গ্রামেই আমার বাড়ী। যা হোক এভাবেই শুরু। তিনি শুধু আমাকে ঐ স্বল্প সময়ে কুয়েত শহরই দেখালেন না, দুজনে একসাথে সমুদ্রপাড়ে ছবি তুললাম, ফোন নাম্বার দিলেন যাতে যোগাযোগ থাকে এমনকি কুয়েতের দিনার না থাকায় ক্যানেডিয়ান ডলার ভাংগাতে কিছুটা ধকলও সহ্য করলেন। এই হচ্ছে বাংগালী। পৃথিবীর যেখানেই দেখা হবে, আত্নীয়। এই কানাডা আমেরিকায় কিন্তু পুরোটাই উল্টো। ক্লাশের শিক্ষকদেরকেও নাম ধরে ডাকতে হয়। তিন বছর এখানকার সরকারি কলেজে পড়তে যেয়ে কখনোই ৭০ বছরের শিক্ষককেও স্যার বলে সম্মান করতে পারি নাই। অফিসেও তাই, ছোট বড় সবাই নাম ধরে ডাকে। প্রফেশনালিজম আর কৃত্তিমতায় ভরা। তবে আইনের শাষনের দেশ এগুলো, একথাটা মানতেই হবে। ভাল মন্দ সবই আছে, ভালটাই বেশী। আমাদেরও উচিত ওদের ভালটা গ্রহন করা, মন্দটা নয়।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×