স্বাধীন বাংলার নিউক্লিয়াস বলে খ্যাত বীরদের মধ্যে মাত্র কয়েকজন বেঁচে আছেন, কয়েকজন আমাদের ছেড়ে ইতিমধ্যেই চলে গেছেন। যারা বেঁচে আছেন তারা হলেন শ্রদ্ধেয় তাত্বিক নেতা, স্বাধীনতার কারিগর সিরাজুল আলম খান, জননেতা, সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমেদ, সাবেক ডাকসু ভিপি, প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব, স্বাধীনতার যুদ্ধকালীন সময়ের আগে পরে ছাত্রলীগ সভাপতি, তুখোর অনলবর্ষী বক্তা নুরে আলম সিদ্দিকী, স্বাধীনতার প্রথম ইশতেহার পাঠক, ছাত্রলীগ সাধারন সম্পাদক শাজাহান সিরাজ। যারা আমাদের ছেড়ে গেছেন তারা হলেন, কাজী আরিফ আহমেদ, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক মনি ও আব্দুল কুদ্দুস মাখন। এরাই ছিলেন স্বাধীনতার মুল কারিগর, এদের ডিজাইন পরিকল্পনায় স্বাধীনতা এগিয়েছে, কি কাগজে, কি মাঠে, কি যুদ্ধের ময়দানে! অথচ, দুঃখ, পরিতাপ ও বেদনার বিষয় হলো এরা কিন্তু আজ পর্যন্ত কোন সরকারের আমলেই কোন রাষ্ট্রীয় স্বীকৃতি পান নাই। যারা আমাদের স্বাধীনতা, স্বাধীকার আন্দোলনকে আতুর ঘরেই গলা টিপে হত্যা করতে চেয়েছিল, বিজয়ের পর টয়লেটের 'চারি'র নীচে পালিয়ে ছিল নিজের কৃত পাপে আতংকিত হয়ে, তারাও এই স্বাধীন বাংলায় মন্ত্রীত্ব পেয়েছেন, রক্তে ভেজা পতাকা গাড়ীতে, বাড়ীতে উড়িয়েছেন, আর দিন রাত চব্বিশ ঘন্টা জাতিকে গালি দিয়েছেন, পরিহাস করেছেন, অথচ নিউক্লিয়াসের সদস্যরা, সেই উত্তাল দিনগুলোতে ছাত্রজনতাকে নেতৃত্ব দেয়া সংগ্রাম পরিষদের নেতারা কোন সম্মান বলতে গেলে পান নি। আজও বিদেশীদের ডেকে এনে স্বাধীনতার সম্মাননা দিয়ে তৃপ্তির ঢেকুর তোলা হয় অথচ নিজের গলিতে থাকা এসব বীরদের কোন সম্মান দেয়া হয় না। উনাদের নির্দেশে যারা মাঠে ঘাটে যুদ্ধ করেছেন, তারাও বীর উত্তম, বীর প্রতিক, বীর বিক্রম খেতাব পেয়েছেন, অথচ এইসব সত্যিকার বীরদের জন্য কোন পদক, খেতাব বরাদ্দ করা হয় নাই। ধিক, শত শত ধিক আমাদের সরকারগুলোকে। নিকৃষ্ট রাজনীতির জন্য। এবার দেশে গেলে ইনশাল্লাহ চেষ্টা করবো এইসব বীরদেরকে দল মতের বাইরে থেকে এক জায়গায় এনে একটা বিশাল গণসংবর্ধনা দেবার। দেখা যাক করতে পারি কি না। নিয়ত একটা করেই ফেললাম। আনটিল দেন, স্বাধীনতার নিউক্লিয়াস টিম, হাজার সালাম তোমাদেরকে!
নিজের গলিতে থাকা এসব বীরদের কোন সম্মান দেয়া হয় না!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।