somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবলেও গা শিউরে উঠে!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সেই জি এম কাদের যিনি বিগত ২০০৬ সালে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের জোটে নিতে একাই জীবনের ঝুকি নিয়ে সিরিয়াস স্ট্যান্ড নিয়েছিলেন। যেখানে রওশন এরশাদ ও অন্যান্যরা খালেদা জিয়ার জোটে এরশাদকে রাখতে নানা কুট কৌশল করছিলেন, তখন জিএম কাদের ঘোষনা দিলেন এরশাদ যদি চার দলীয় জোটে যান তাহলে তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করবেন। তারই অক্লান্ত চেষ্টায়, সকল কুট কৌশল মোকাবেলা করে তিনি ২০০৬ সালে এরশাদকে মহাজোটে নিতে পেরেছিলেন। প্রস্তাবিত ২০০৭ সালের ২২শে জানুয়ারী সেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নি। ১/১১ ঘটে যাওয়ার পর পরিবর্তিত পরিস্হিতিতে ২০০৮ এর ডিসেম্বরে যখন আবার নির্বাচন এলো, আওয়ামী লীগ অবস্হা সুবিধাজনক বিবেচনায় আগের বার দেয়া এরশাদকে সকল ওয়াদা ভুলে গেল এবং কোন রকম কিছু সুবিধা দিয়ে জোটে থাকার অপমানজনক প্রস্তাব দেয়ার পরও জি এম কাদের সাহেব ছিলেন অনড়। আওয়ামী লীগের সাথেই তিনি জাতীয় পার্টিকে রাখবেন। ফলে মন্ত্রীত্ব করলেন পুরো পাঁচটি বছর। এবার স্মরণ কালের এই ভুয়া ও প্রতারনার নির্বাচনে সেই জি এম কাদেরও যখন যেতে চাইছেন না, তখন তিনিই হয়ে যাচ্ছেন 'পাকিস্তানের দালাল'! হোয়াট এ্যা হিপোক্রেসি! মুষ্টিমেয় কয়েক রাজাকার আলবদরের বিচার করে দেশকে যখন ঐক্যবদ্ধ করাই ছিল আওয়ামী লীগ তথা দেশের সরকারের কাজ, সেখানে এরা দেশটাকে কার ইশারায় কোন প্রভুর ইংগিতে বা নির্দেশে চরম বিভক্তির দিকে নিয়ে যাচ্ছেন ভাবলেও গা শিউরে উঠে। এ প্রসংগে যারা জানেন না তাদেরকে শুধু স্মরণ করাতে চাই বংগবন্ধু শেখ মুজিবের নির্মম হত্যাকান্ডের পর তারই দলের স্পীকার ও সংসদীয় নেতা দুজন লন্ডনে যেয়ে ও দেশের মাটিতে বিভিন্ন বক্তৃতায় ও সাক্ষাৎকারে কি বলেছিলেন সেটা যাচাই করতে। একজন বলেছিলেন, "বাংলাদেশের মাটি থেকে ফেরাউনের পতন হয়েছে।" আর একজন বলেছিলেন, "বাংলাদেশ আজ রাহুমুক্ত হয়েছে।"

আজ যারা নেত্রীকে কু পরামর্শ দিচ্ছেন নেত্রীর জানা থাকা দরকার আপনার বিপদে কিন্তু এরা আগের চেয়েও ভয়ংকর খারাপ ভুমিকা নিতে তথা চোখ উল্টাতে এক সেকেন্ড দেরী করবে না। বিষয়টা ভেবে দেখা দরকার।
------------------------------------------------------------------
"...সংবাদ সম্মেলন শেষ হওয়ার ২০ মিনিট পর যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল জি এম কাদেরের বাসায় সামনে যায়। তারা ওই বাড়ির ফটকে দাঁড়িয়ে ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার, সাবধান’, ‘দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেয়।"
Click This Link

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×