প্রধান প্রধান বিরোধী দলকে বাইরে রেখে ১৯৮৮ ও ১৯৯৬ এর ভোটার বিহীন নির্বাচন করে এইচ এম এরশাদ ও বেগম খালেদা জিয়ার কপালে যে কলংকের তিলক পরেছে, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কপালেও সেই একই তিলক পরাতে সম্ভবত তারই দলের একটা বিশেষ গ্রুপ সাংঘাতিকভাবে সক্রিয়। কারন তারাও জানেন, যে কোনভাবেও যদি এই ভোটার ও প্রার্থীবিহীন কলন্কজনক নির্বাচন করেও ফেলা যায়, তারপরেই আবার আর একটা নির্বাচনে সবাইকে যেতে হবে। যে কথাটা তারা এখনই বলছেন যে সংলাপ হতে পারে একাদশ নির্বাচন নিয়ে, দশম নয়। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে তাইলে এই দশম নির্বাচন এত মানুষ ও সম্পদ ধ্বংস করেও করে ফেলতে হবে কি 'খাওজানির' জন্য? এদের কথা বার্তায় পরিস্কার ইংগিত নেত্রীর গায়েও কলংকের একখান ছাপ মেরে দেওয়া। মোগল ইতিহাসে পড়েছি, অনেক রাজা বাদশাকে তার নিজের পরিবার ও দল থেকেই 'ছুরি' মারা হয়েছে, মিরজাফরও আসমান থেকে নাজিল হয় নাই, স্বয়ং সিরাজুদদৌলার আত্নীয় ও নিজের দলেরই ছিলেন। খোন্দকার মোশতাকও তাই ছিলেন। অন্যদেরকে দোষারোপ করার আগে দরকার এসব মিরজাফর ও মোশতাক সাবদের পরামর্শ থেকে দুরে থাকা। ভুলে যাইয়েন না, সংবিধানের দোহাই কিন্তু এরশাদ ও খালেদা জিয়াও দিয়েছিলেন।
মীরজাফর ও খোন্দকার মোশতাক কিন্তূ নিজ দলেরই ছিলেন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।