somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্র দিলে রাজাকার চলে আসবে তাই বলে গনতন্ত্রের বদলে স্বৈরশাষন অব্যাহত রাখতে হবে?

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনতন্ত্র দিলে রাজাকার চলে আসবে সুতরাং গনতন্ত্রের বদলে স্বৈরশাষন অব্যাহত রাখতে হবে কিংবা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি জাতীয় আবেগকে ব্যবহার করে গনতন্ত্রের কণ্ঠরোধ করতে হবে এটা একেবারে ভুল এবং মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার সামিল। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে অতি ব্যবহারের ফলে, আরো খোলাখুলি বলতে গেলে দুর্নীতিবাজদের দুর্ণীতিকে আড়াল করতে আমাদের এই জাতীয় আবেগকে ঢাল করলে কোটি কোটি মানুষের মধ্যে বিশেষ করে নুতন প্রজন্মের মধ্যে একটা চরম ভূল সিগনাল আসবে। ফলে মহান মুক্তিযুদ্ধের আবেগ, ইতিহাস, চেতনা ক্ষতিগ্রস্হ হবে, আর সেটা হবে দুঃখজনকভাবে মুক্তিযুদ্ধেরই পক্ষের একটা শক্তির মাধ্যমে, স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের মাধ্যমে নয়। যার প্রভাব সুদুর প্রসারী হতে বাধ্য।

ফেসবুকে লেখালেখি করে, ছাত্র রাজনীতি করে, কিছুদিন জন প্রতিনিধি থাকার সুবাদে বুঝতে পারি এ দেশে এখনো এমন কিছু লোক বাস করে যারা এখনো পাকিস্তানকে ভুলতে পারে নাই। বুঝতে পারি, এদেশে যেমন ভারতীয় আধিপত্যবাদ কায়মের প্রচেষ্টা আছে, তাদের সরাসরি অনেক অনুচর, পেইড এজেন্ট রয়েছে তেমনী পিওর, কঠিন ও কঠোর রাজাকারও রয়ে গেছে। তারা পারলে এখনই বঙ্গবন্ধু, বাংলাদেশের নাম পাল্টিয়ে অন্য কিছু কায়মে করে ফেলে। তবে আমি শতভাগ নিশ্চিত যে তারা সংখ্যায় খুবই কম। তবে বিপদজনক কম নয়।

সুতরাং শেখ হাসিনার উচিত, এই যে এখন একটা সংকট সৃষ্টি হয়েছে সেই সংকট কে শুধু সংকট হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবেও বিবেচনা করা। কারন, যেখানে মুশকিল সেখানেই আসান। অভিজ্ঞতা বলে, যে যখন এবং যতক্ষণ বিপদে থাকে ততক্ষণই সে নিজেকে সমস্যা সমাধানের যোগ্য করে রাখে। বিপদ কেটে গেলেই নিজের চারিদিকে 'শামুকের শেল' তৈরী করে ফেলে। আমার বিবেচনায়, সরকারী এবং বিরোধী দল উভয়ই এখন এমন বিপদের পর্যায়ে আছে যে ফলপ্রসু আলোচনার এখনই সময়। আমার অনেক লেখায় বলেছি, সে আলোচনাটা অবশ্যই শুধুমাত্র পাঁচ বছর পর পর ক্ষমতার বদলের হাতিয়ার নির্বাচনকে কেন্দ্র করে নয়, সেটা হতে হবে জাতীয় কিছু সেনসিটিভ ইস্যু নিয়ে। যেমন বঙ্গবন্ধু, জাতির পিতা, স্বাধীনতার পতাকা উত্তোলন, ইশতেহার পাঠ, ঘোষনা পাঠ, মূলনীতিসুমহ, জাতীয় বীরদেরকে চিহ্নিত করা, জয়বাংলা শ্লোগান, ১৫ই আগষ্ট, ৩০শে মে শোক দিবস ঘোষনা ইত্যাদির সাথে সাথে নির্বাচনী পদ্ধতিরও একটা সমাধান চিরদিনের জন্য করে ফেলা। আর এসব আলোচনা হতে হবে প্রকাশ্যে, লাইভ টিভি টেলিকাষ্টে, যৌথ ঘোষনা, যৌথ স্বাক্ষর থাকবে বৃহৎ সব রাজনৈতিক দলগুলোর, সাথে প্রয়োজনে সামরিক বাহিনীর প্রধানদেরও অনুস্বাক্ষর নেয়া যেতে পারে। যতটুকু বুঝি এগুলোর বিষয়ে একটা আপোষ করার এখনই সময়, না হলে কারো জন্যই মংগল হবে না। একটা কথা পরিস্কার মনে রাখতে হবে, ১৬ কোটি মানুষ কখনই পুরোপুরি আওয়ামী লীগ হবে না, কখনোই পুরোপুরি বিএনপিও হবে না। সুতরাং অস্ত্রের ভাষায় কথা বলে সমাধান পাওয়া যাবে না। কেউ কাউকে ভারতে কিংবা পাকিস্তান পাঠিয়ে দিতেও পারবে না। আলোচনায় বসুন, জাতীয় সমস্যাগুলো সমাধান করুন, এখনই সময়। জয় বাংলাদেশ।






১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×