somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে পথটা খোলা আছে সেটা কোন সুস্হ্য ও বিবেক সম্পন্ন মানুষের কাম্য হতে পারে না।

০১ লা মে, ২০১৪ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে একেকটা ঘটনা ঘটে আর আমরা বিচ্ছিন্নভাবে, যার যার সুবিধা অনুযায়ী কখনো তীব্র, কখনো মৃদু লয়ে প্রতিবাদ করি, প্রতিক্রিয়া প্রকাশ করি অথবা চুপ করে থাকি। কিন্তু কথা হলো, বিষয়গুলোতো আমার আপনার নয়। আমাদের সকলের। প্রশ্নটা যখন দেশের, বিষয়গুলোও তখন আমাদের। আমার বা আপনার নয়। এই কথাটা যতক্ষণ তথাকথিত রাজনীতিকেরা বুঝতে না পারবেন ততক্ষণ এই দেশে শান্তি আসবে না। গুম, খুন, রাহাজানি, ছিনতাই, টেন্ডারবাজী, দুর্ণীতি, স্বজনপ্রীতি তথা সকল ধরনের অপকর্ম, অপশাষন, স্বৈরশাষন চলতেই থাকবে। পার্থক্য হলো, এখন তারা করছেন, তখন উনারা করবেন।

কথা হলো, যে খুন হন, তার কাছে যেয়ে যদি প্রশ্ন করা যেতো, আরে ভাই বলুনতো আপনি কি বিএনপি জামাতের হাতে খুন হয়ে বেশী শান্তি পেলেন নাকি আওয়ামী লীগের হাতে খুন হলে আরো বেশী মজা পেতেন! নাকি মার্কসবাদীদের হাতে! হাউ ফানি! প্রশ্নটা করা যাচ্ছে না। কারন তিনিতো মরেই খালাস। তবে তার নিকটাত্নীয়দেরকে প্রশ্নটা করা যেতে পারে! উত্তরটা কি হবে বুঝতেই পারা যায়।

সুতরাং যারা দেশ প্রেমিক, ভন্ড নন, যাদের সংখ্যা ৯৫% বা তারও বেশী, তাদের এখন ভাবার সময় এসেছে যে এভাবে দেশ চলতে পারে না। সময় এসেছে রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করার। সে চাপটা হলো, দেশটা কে শাষন করবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো, দেশে দল মত, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, আমির, ফকির, ঘুটেকুড়ানী নির্বিশেষে আইন সকলের জন্য সমান ভাবে প্রয়োগ হবে কি হবে না সেটা অনতিবিলম্বে নির্ধারন করা। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংবিধানটা পুনঃ মুল্যায়ন করা। দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পিএসসি, অডিটর জেনারেল স্বাধীনভাবে কাজ করতে পারবে কি পারবে না সেটা নির্ধারন করা। এমনভাবে রাজনৈতিক দলগুলোকে বসতে হবে যেন আমাদের দেশটা আজই কোন পরাশক্তির কাছ থেকে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, এখন সকলে মিলে সবকিছু নুতন করে সাজাতে হবে।

এছাড়া দেশটা আজ নৈরাজ্যের, অবক্ষয়ের যে চরম অবস্হায় এসে পৌছেছে তার থেকে মুক্তির কোন পথ খোলা নেই। যে পথটা খোলা আছে সেটা কোন সুস্হ্য ও বিবেক সম্পন্ন মানুষের কাম্য হতে পারে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×