somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্র আপনার, সরকার আপনার, রাজনৈতিক দল আপনার, মৌলভি, পুরোহিত, ফতোয়া সব আপনার।

১০ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি আমাকে বলেছেন আপনার ফ্যাক্টরি, অফিস, বাড়ী কিংবা ক্ষেতে কাজ করতে। কাজ শুরুর আগে আপনি আমার সাথে মৌখিক কিংবা লিখিত চুক্তি করেছেন যে আপনি আমাকে মাসে কিংবা সপ্তাহে কিংবা দৈনিক একটা নির্দিষ্ট অংকের টাকা পারিশ্রমিক দিবেন। আমার সাথে করা আপনার ওই চুক্তির বৈধতা সরকারী আইনের মাধ্যমে স্বীকৃত। চুক্তি অনুযায়ী আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি, কোথাও গাফিলতি হলে আপনি আমাকে নির্দয়ভাবে শাষন করে আপনার কাজটা শতভাগ আদায় করে নিয়েছেন। এখন দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে আপনি আপনার ওয়াদা পালন করছেন না। মাসের পর মাস আপনি আমাকে আমার পাওনাটা, পারিশ্রমিকটা, বেতনটা, মুজুরীটা দিচ্ছেন না। আপনার এই প্রবলেম সেই প্রবলেম নানান বাহানা দেখিয়ে যাচ্ছেন।
এদিকে বাড়ীতে আমার বেতনের জন্য বসে থাকে আমার স্ত্রী, পরিবার, পরিজন, আত্নীয় স্বজন। তাদের ঔষধ কেনা, জামা কাপড় কেনা এমনকি রাতের খাবারটাও কেনা হয় ধার করে, আপনার কথাকে মুল্য দিয়ে যে এইতো আমার মালিক এ মাসে পারেন নাই, সামনের মাসে বোনাসটা না হোক, আসল বেতনটা দিয়ে দিবেন। কিন্তু আপনি কথা রাখেন না।

অবশেষে বাধ্য হয়ে আমারই শ্রমে তিলে তিলে গড়ে উঠা আপনার সুরম্য অট্যালিকার সামনে যখন যাই বেতনটা চাইতে, আপনি দেখা করেন না, বরং আমার সাতদিনের ভুখা পেটে কি অবলিলায় লাথিটা মারেন, আপনার ভাড়াটে গুন্ডা, পুলিশ, দারোয়ান দিয়ে আমাকে লাঠিপেটা করে, কুকুরের মত তাড়িয়ে দেন!

অথচ আপনি নিজেকে ধার্মিক দাবী করেন। লোক দেখানো নামাজ পড়ে কপালে কালো দাগ বানান, নামের আগে আলহাজ্ব বসাতে প্রমোদ ভ্রমনে হজ্ব করেন, ভোটের আশায় যাকাতের নামে হাজার হাজার লোকের সাথে তামাশা করেন। অথচ আপনার ধর্মেই বলা হয়েছে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে।

আমাকে আমার প্রাপ্য না দিয়ে আপনিই আইন ভংগ করেন আর দেশের পুলিশ, আইন, আদালত, সরকার, রাজনৈতিক দল সবাই আপনার পাশে দাড়ায়। আমি আইন মানা সুবোধ সিটিজেন হলেও জেলখানা হয় আমার ঠিকানা, আর আমার মত হাজারো শ্রমিকের মুজুরি চুরি করে আপনি আয়েশ করেন রাজপ্রাসাদে কিংবা পৃথিবীর কোন এক ন্যুড বীচে।

রাষ্ট্র আপনার, সরকার আপনার, রাজনৈতিক দল আপনার, মৌলভি, পুরোহিত, ফতোয়া সব আপনার। আমার পেটে পাথর বেধে আমি উপোস করি। তবুও দোষ আমার, কারন জন্মই আমার আজন্ম পাপ!

(তোবা গার্মেন্টস সহ সকল শ্রমজীবি মানুষ যারা দিনের পর দিন কাজ করেও বেতন পান না, উল্টো মালিক নামক দানবের ধারালো চাকুতে প্রতিনিয়ত বিদ্ধ হন, তাদের প্রতি রইলো আন্তরিক সমবেদনা। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো।)



সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×