somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে অভাগা বাঙালী, হায়রে অভাগা মানুষ!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়াতে আইসিস নামধারী একদল দুস্কৃতকারী কিছু মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা ধর্মে খৃষ্টান। এরা মাঝেই মাঝেই এভাবে মারছে, কখনো গুলি করে, কখনো মাথা কেটে, কখনো পুড়িয়ে। যাদের মারছে তারা ধর্মে কেউ কেউ মুসলমান, কেউ কেউ বৌদ্ধ, কেউ বা খৃষ্টান। সেদিন একটা ভিডিওতে দেখলাম একজন আপাদ মস্তক শীতের কাপড়ে মুড়ানো, সম্পুর্ন পর্দা করা একজন মাঝ বয়সী মহিলাকে প্রকাশ্যে রাজপথে থামানো হলো, তারপর তার সামনে পবিত্র কোরান পাঠ করে তাকে মাথায় ঠেকিয়ে গুলি করে মারা হলো। তার অপরাধ ছিল তিনি কেনো লাল র‌ঙের জ্যাকেট পরলেন? মহিলা মানুষ, সুতরাং তিনি লাল রঙের কিছু পড়তে পারবেন না। এসব ভিকটিমদের কেউ বা আমেরিকান, কেউ বা মধ্যপ্রাচ্যের, কেউ বা জাপানী। যে কোন সময় যে কোন দেশের নাগরিক হতে পারেন।

এরই মাঝে খবর এলো যে খোদ আমেরিকাতে তিনজন ষ্টুডেন্টকে হত্যা করা হয়েছে, ধর্মে তারা মুসলমান, হত্যা করেছে সাদা বর্নের একজন খৃষ্টান।

ভারতে মাঝে মাঝেই এরকম ঘটনা ঘটছে। সেখানে বেশীরভাগই মরছে যারা তারা ধর্মে মুসলিম, মারছে উগ্র হিন্দুরা। বার্মাতে মরছে মুসলিম রোহিঙ্গারা, মারছে বৌদ্ধরা। ফিলিস্তিনে মরছে মুসলিম, মারছে ইহুদিরা। নাইজেরিয়াতে মারছে কখনো মুসলিম, কখনো খৃষ্টান, মরছে উভয় পক্ষই। পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, মিসর, ইয়েমেনে মরছে মুসলমান, মারছেও মুসলমান। কখনো শিয়া, কখনো সুন্নী নাম দিয়ে।

বাংলাদেশে মানুষ পুড়ছে, মরছে। মারছে যারা তারাও মুসলমান, মরছে যারা তারাও বেশীরভাগ মুসলমান। উপরের ঘটনাগুলো যখন ঘটানো হচ্ছে তখন কখনো উসিলা হিসবে ব্যবহার হচ্ছে, হিজাব, লাল রঙ, ধর্ম, শিয়া, সুন্নী, গনতন্ত্র, জাতীয়তা, ইসলাম, হিন্দুইজম, ল্যান্ড ইস্যু ইত্যাদি। কিন্তু ঘটনার যারা শিকার তাদের এক কথায় পরিচয় মানুষ। বেশীরভাগই নিরীহ মানুষ। কখনো আল্লাহর নামে, কখনো ভগবানের নামে, কখনো ইশ্বরের নামে, কখনো গডের নামে, কখনো পরিবারের নামে, কখনো জঙ্গীবাদের নামে, কখনো সমাজতন্ত্রের নামে, কখনো গনতন্ত্রের নামে, কখনো জাতীয়তার নামে এগুলো করা হচ্ছে। মুলত এসবই ঘৃন্য খুন, নরহত্যা। করা হচ্ছে নিজ স্বার্থে। জনগনকে বোকা বানিয়ে। আর আমরা কখনো লাফিয়ে উঠি, কখনো চুপ করে থাকি। সুবিধানুযায়ী রিএ্যাকশন দেখাই। গভীরভাবে চিন্তা করে দেখি না, রামায়ন পড়েই হোক আর কোরান শরীফ পড়েই হোক, যখন কাউকে হত্যা করা হলো, সেটা স্রেফ একটা হত্যাকান্ড। এর কোন জাষ্টিফিকেশন নেই।

ঠিক যেমনটি সিরিয়ার তথাকথিত বাদশা বাশার করছে। তিনি তার ক্ষমতা ধরে রাখতে নিজ দেশের জনগনকে হত্যা করছে। কিংবা যারা করছে তাদেরকে নিবৃত্ত করতে পারছে না। তিনিও বলছেন বিরোধীদের হুমকি ধামকিতে ক্ষমতা ছাড়বেন না। বিরোধীদেরকে আল কায়েদা নাম দিয়ে দমন করছেন। বাংলাদেশেও তাই। ঘটনা একই, পরিনতিও এক। সমস্যা হলো, পরিনতিটা ভোগ করে সাধারন মানুষ। খুনীরা, শাষকেরা থাকেন তেলে ঝোলে। এই যে লিবিয়াতে যে মানুষগুলোকে পুড়িয়ে মারা হলো, তাদের পরিনতির সাথে, বাংলাদেশের বাসের যাত্রীদের পুড়ানোর সাথে পার্থক্য কি? উভয় মানুষগুলোর পরিনতিতো একই। ওরাও পুড়ে মরেছে, এরাও পুড়েই মরেছে। ওখানে মেরেছে আইসিস। এখানে রাজনৈতিক দল নামক দুর্নীতিবাজ কুলাঙ্গার ও পরীক্ষিত লুটেরারা। তারপরও যদি এখন ভোট হয়, আমরা কিন্তু নাচতে নাচতে গিয়ে ওদেরকেই ভোটটা দিব। দিব এই কারনে যে, যদি কিছু পাই!

হায়রে অভাগা বাঙালী, হায়রে অভাগা মানুষ!


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×