ও ভাই, খাড়ান, খাড়ান। এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন?
হাটে। গরু বিক্রি করতে।
কন কি? গরু মানে গাভীটা? দুধের একমাত্র গাভীটা?
হ্যা। মেয়েটা প্রাইমারী স্কুলের চাকুরীর ইন্টারভিউ দিছে। লাখ তিনেক ট্যাহা দিতে হইবো। চেয়ারম্যান সাহেব কইছে,এমপি সাহেবরে দিয়া কাজটা করায়া দিব।
আচ্ছা, ঠিক আছে যান। এমপি সাহেব খুব ভালা মানুষ। কথা দিলে কথা রাখেন।
মাস তিনেক পর...
ভাই জান, কোথায় যান এত সকালে?
ক্যান, জানো না, আইজ ভোটের দিন। সকাল সকাল ভোটটা দিয়া মাঠে যাবো।
ভোট কারে দিবেন?
কারে আবার! যে আছে তারেই, হেই ভালা। কথা ঠিক রাখে। মেয়েডার চাকুরীর জন্য গিছিলাম। চাকুরীডা পাইছে। জামাই জুমরা নিয়া ভালাই আছে আমার মেয়ে।
তয় যে কইল্যা, লাখ তিনেক টাকা দিতে হইসে?
হ, হইসে। তাই কি? টাহা নিলেও কামডাতো কইরা দিসে নাকি! উনার মত ভালা মানুষ এই যুগে আছে নিহি? দ্যাহো না, নামায পইরা কেমনে কপালে দাগ ফালায়া দিছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


