একসময় দেশ সেরাদের হাতে ছিল ড্রয়িং রুমের রাজনীতি। যেখান থেকে জাতীকে দিকনির্দেশনা দেয়া হতো। জাতী অধীর আগ্রহে অপেক্ষা করতো সেই সব ড্রয়িং রুমের আশে পাশে। সেই ড্রয়িং রুমের মালিক দের দাপট ছিল সারা দেশ ব্যাপি। যে কোন ক্রান্তি লগ্নে সেই সব রাজনীবিদ জাতীকে আশার বাণী শোনাতেন। কখনো কঠিন সিদ্ধান্ত দিতেন। অনেকের চা এর কড়াই কখনো চুলো থেকে নামতো না। বিস্কিট ও থাকতো সাথে। তারা ছিলেন মনে প্রাণে রাজনীতিবিদ। অনেকে ক্ষমতায় থাকলে ও ক্ষমতার দাপট দেখাতেন না। একেক জনের ড্রয়িংরুম ছিল অনেক সার্কিট হাইজ থেকে বড়। এই সব মহতি রাজনীতিবিদেরা রাজনীতিকে নিয়ে ছিলেন এক মহত পেশা হিসাবে।
আমার জানা কয়েকটি ড্রুয়ংরুম
১। শেরে বাংলা এ কে ফজলুল হক
২। হোসেন শহিদ সোহরোওয়ার্দি
৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। মাওলানা ভাসানীর (উঠান)
৫। মিজানুর রহমান চৌধুরী
৬। খালেদা জিয়া
৭। শেখ হাসিনা
৮। মওদুদ আহমেদ
নাম না জানা আরো অনেক জগত বিখ্যাতদের ড্রয়িং রুম।
এখন যে রাজনীতিবিদ তাদের কয় জন রাজনীতিকে পেশা হিসাবে নিতে রাজি আছেন।
তাদের ড্রয়িংরুম গুলোতে কি হয়। শুধু ভাগ বাটোয়ারার হিসাব। দখল বাণিজ্যের হিসাব।
কখনো হয় গভীর ষড়যন্ত্র। তারা জাতীকে কি দিতে পারবেন। শুধু হতাশা ছাড়া আর কিছু দিতে পারবেন বলে মনে হয় না। সেই বিখ্যাত ড্রয়িং রুম গুলোর ছবি আমার কালেকশনে নেই, যদি থাকতো দেখতেন। রাজনীতিকে সেই সব বিখ্যাত ব্যাক্তিরা একটা আর্ট হিসাবে নিয়েছিলেন। তাদের ড্রয়িং রুম গুলোছিল বৈচিত্রে ভরপুর। একটা ব্যাতিক্রমি স্বাদ। আসুন সেই রাজনীতিতে ফিরে যাই , যেখানে ছিল অকৃত্রিমতা। যারা মানূষকে ভালোবাসতেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


