somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ সুন্দরবন দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’-এই শ্লোগানকে সামনে নিয়ে এবারেও নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সুন্দরবন একাডেমীর উদ্যোগে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। এবারে সুন্দরবন দিবসের অনুষ্ঠান আজ সকাল সাড়ে ১০টায় নগরীর ফারাজীপাড়া লেনস্থ রূপান্তর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের কর্মসূচির মধ্যে থাকছে আলোচনা সভা, সুন্দরবন একাডেমীর জার্নাল ‘বাদাবন’-এর মোড়ক উন্মোচন, সতীশচন্দ্র মিত্র সুন্দরবন সাংবাদিকতা পুরস্কার বিতরণ এবং বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় সুন্দরবনের পক্ষে ভোট ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা জ্ঞাপন। প্রতিষ্ঠান ৫টি হচ্ছে-খুলনা সিটি কর্পোরেশন, খুলনা জেলা প্রশাসন, সুন্দরবন বিভাগ, সুন্দরবন সমর্থক কমিটি, বাংলাদেশ এবং খুলনা ভিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনার জেলা প্রশাসক মোঃ জমসের আহাম্মদ খন্দকার। বিশেষ অতিথি থাকবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি বেগম ফেরদৌসী আলী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান, প্রফেসর ড. দীলিপ দত্ত।
এবারের শ্রী সতীশচন্দ্র মিত্র সুন্দরবন সাংবাদিকতা পুরস্কারের জন্য আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে দৈনিক অনির্বাণ-এর স্টাফ রিপোর্টার হারুন-অর-রশীদ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান ও দৈনিক স্পন্দন-এর পাইকগাছা প্রতিনিধি প্রকাশ ঘোষ বিধান মনোনীত হয়েছেন। একইভাবে জাতীয় সংবাদপত্র ক্যাটাগরিতে দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান কাজী মোতাহার রহমান বাবু, দৈনিক যুগান্তর-এর খুলনা প্রতিনিধি মোঃ হেদায়েত হোসেন এবং দৈনিক আমাদের অর্থনীতির পাইকগাছা প্রতিনিধি মোঃ আঃ আজিজ এবং ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে দিগন্ত টিভি’র খুলনা প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল মনোনীত হয়েছেন। আজ অনুষ্ঠানে প্রতি ক্যাটাগরিতে ‘সেরা’ সাংবাদিকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য, ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত ১ম জাতীয় সুন্দরবন সম্মেলনের পর থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। ১৪ ফেব্রুয়ারি জাতীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে পালনের জন্য সুন্দরবন অঞ্চলের মানুষেরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×