somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌমাছির কবল থেকে ইউপি মেম্বারকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

২৮ শে মে, ২০১২ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌমাছির আক্রমণের শিকার এক ইউপি মেম্বারকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। গতকাল সকাল ৯টায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সুয়াদি গ্রামের মৃত ফটিক চন্দ্র প্রামাণিকের ছেলে উপজেলার পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির উপদেষ্টা শান্তি পদ প্রামানিক (৭০)। তার বাড়িতে গতকাল রোববার সকাল ৯টায় একটি বিয়ের রান্নার কাজ চলছিলো। বাড়ির আঙিনার একটি আমগাছ থেকে আকস্মিক মৌমাছির দল উপস্থিত ইউপি মেম্বার আজগার আলীর ওপর আক্রমণ চালায়। অবস্থা বেগতিক দেখে স্কুলশিক্ষক শান্তি পদ প্রামানিক ইউপি মেম্বারকে রক্ষা করতে গেলে মৌমাছিদল তার ওপর আক্রমণ চালায়। উপস্থিত জনতা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষকের মৃত্যু খবর মুখে মুখে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার লাশ বাড়িতে নেয়া হলে শ শ নারী-পুরুষ শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ভিড় জমায়। এ সময় স্ত্রী, ছেলে, মেয়ে ও স্বজনদের কান্নায় উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে পড়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, চার ছেলেসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। নিহতের লাশ গতকাল রাত সাড়ে ১০টায় কর্চ্চাডাঙ্গা শ্মশানে শেষকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার অকাল মৃত্যুতে কর্চ্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বাবু ভোলানাথ ঘোষ, সম্পাদক অধির কুমার দেবনাথ ও কোষাধ্যক্ষ বিন্দা ভৌমিক এক প্রেসবিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে শোকসমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×