somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষাগ্রহণের জন্য উপযোগী পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ

৩০ শে মে, ২০১২ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়া না পারায় ছাত্রের ওপর শিক্ষকের বর্বরতা। মাদরাসা লিল্লাহবোর্ডিঙের ছাত্রকে আমপাড়ার অপরাধে নির্যাতন, ছাত্র পেটানোর অভিযোগে ম্যানেজিং কমিটির সদস্য বিচারের কাঠগাড়ায়। তিনটি শিরোনামের পৃথক তিনটি প্রতিবেদন গতকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংবাদগুলোকে গুরুত্বও কম দেয়া হয়নি। যে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে তারা শিশু। এক সময় মাস্টার মশাইদের মারধরের প্রচলন ছিলো। সে প্রচলন ক্ষতিকরই শুধু নয়, শিক্ষাগ্রহণসহ মেধাবিকাশে চরম অন্তরায়। নানাভাবেই পরীক্ষিত।

শিক্ষার্থীর জন্য শিক্ষাগ্রহণের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। মেধা তো রয়েছেই। দরকার তার বিকাশ। এ জন্য পরিবেশের বিকল্প নেই। শিক্ষাগ্রহণের পরিবেশ যদি ভীতিকর হয়, তাহলে বিদ্যালয় বিমুখই শুধু হয় না, ঝরেপড়ার সংখ্যা বেড়ে যায়। তাছাড়া পরিবেশ বিনোদনমূলকের বদলে ভীতিকর গুরুগম্ভীর তথা শ্বাসরুদ্ধকর হলে শিক্ষাদানের চেষ্টা পূর্ণতা পায় না। যাদের জন্য শিক্ষাদান তাদের মধ্যে আতঙ্ক থাকলে তাদের মেধার বিকাশ ঘটে না। নানাভাবেই এগুলো পরীক্ষিত। শিক্ষকের ভয়ঙ্করমূর্তি ক্ষতিকর। ফলে আগের সেই প্রচলন প্রত্যাখানের আহ্বান জানানো হয়। সেই আহ্বানে তেমন ফল না মেলার কারণেই মূলত প্রঙ্গাপন জারি। নির্যাতক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধি বর্তমানে বিদ্যমান। এরপরও শিক্ষার্থী নির্যাতন, শ্রেণিকক্ষে বেত নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি যে কেউ করছেন না তা নয়। বেত নিতে না পেরে অনেকে লেখার কালোদেয়াল মোছার তুলি তথা ডাস্টারটিকেও বেত হিসেবে ব্যবহার করেন। যা বর্তমান শিক্ষাদান ব্যবস্থায় গুরুতর অন্যায়, অপরাধ। তাই বলে শাসন করা যাবে না? অবশ্যই। তাই বলে পিটিয়ে! না, পিটিয়ে চোখ রাঙিয়ে শাসন নয়। এর অপর নাম নির্যাতন। সুপথে রাখতে হলে স্নেহের বাঁধনেই সুপথ দেখাতে হবে। বোঝাতে হবে। এর সুফলতা পেয়েই তো শিক্ষাদানের পুরোনো রেওয়াজ পাল্টানোর নিদের্শনা, প্রজ্ঞাপন, বিধি প্রণয়ন। শিক্ষাদান, গ্রহণ এবং পরীক্ষার উদ্দেশ্যগুলো অবশ্যই একজন শিক্ষকের অজানা নয়। একজন শিক্ষার্থী কতোটা জানে তা মাপার জন্য কিন্তু পরীক্ষা নয়, পরীক্ষার উদ্দেশ্যে হলো সে কতোটা শিখলো। তাই যদি হয় পরীক্ষার উদ্দেশ্য তাহলে শিক্ষাগ্রহণের পরিবেশই তো শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ।

শিক্ষার পরিবেশ শিক্ষাগ্রহণের মতো হতে হবে। মেধাবিকাশের জন্য শ্বাসরুদ্ধকর পরিবেশের বদলে স্নেহময়ী মুক্ত পরিবেশই কাম্য। শিক্ষাগ্রহণে আন্তরিক করতে হলে বিনোদনমূলক পরিবেশেরও গুরুত্ব অনেক। শিশুকালে কোনো কোনো শিশুর মধ্যে বাড়বাড়ন্ত, বাঁধনছুট মনোভাব যেমন থাকে তেমনই থাকে জানার আগ্রহ। সেই আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। আর আমপাড়া? না বুঝে যদি পেড়েই ফেলে আর সে কারণে শিশু শিক্ষার্থীকে পেটাতে হবে? ভাবতেও কষ্ট হয়। এ ধরনের মানসিকতা বদলে সকলে সকল শিশুর জন্য দরদি হোক, হোক আন্তরিক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×