একদিকে বাঘ টানছে, অন্যদিকে বাঘের মুখ থেকে ইস্রাফিলকে বাঁচানোর চেষ্টা করছে সঙ্গীরা। এভাবে ৮ মিনিট ধরে চলে বাঘে-মানুষে টানাহেঁচড়া। কিন্তু প্রতিবারের মতো বাঘই জয়ী হয়। ক্ষিপ্র ও হিংস্র বাঘটি টেনেহিঁচড়ে সুন্দরবনের গহীনে নিয়ে যায় ইস্রাফিলকে। সাড়ে ৩ ঘণ্টা পর গ্রামবাসী ও বন বিভাগের সদস্যরা রোববার সকালে উদ্ধার করে তার ক্ষতবিক্ষত নিথর দেহ। নিহত ইস্রাফিল হোসেনের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামে। তাঁর বাবার নাম আবু দাউদ গাজী। গত শুক্রবার ইস্রাফিলকে নিয়ে তারা ৮ জনের একটি দল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন থেকে অনুমতি (পাশ) নিয়ে নদীতে কাঁকড়া ধরতে যান। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে মামুদো নদীর কেওড়াতলী খালের ধারে কাঁকড়া ধরার জাল উঠানোর সময় একটি বাঘ ইস্রাফিলের ওপর আক্রমণ চালায়।
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।