এক বছরেরও বেশি সময় পর মাটিতে অবতরণ করতে যাচ্ছে ইউএস এয়ার ফোর্সের সিক্রেটিভ রোবটিক স্পেস প্লেন এক্স৩৭বি। খুব শীঘ্রই এটি অবতরণ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ইয়াহু নিউজ-এর।
কবে নাগাদ প্লেনটি মাটিতে ফিরে আসবে তার নির্ধারিত দিনক্ষণ জানাননি কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ায় ভেনডেনবার্গ এয়ারফোর্স-এর সূত্র জানায় জুনের মাঝামাঝি নাগাদ তা হতে পারে। তবে তা নির্ভর করবে কিছু কারিগরি ও আবহাওয়াগত বিষয়ের ওপর।
২০১০ সালের প্রথম যাত্রায় এক্স৩৭বি প্লেনটি ২২৫ দিন পৃথিবী পরিভ্রমণ করে। এরপর ২০১১ সালের ৫ মার্চ শুরু হয় এর দ্বিতীয় যাত্রা। কেপ কেনাভিরাল এয়ার ফোর্স স্টেশন, ফ্লোরিডা থেকে পৃথিবী প্রদক্ষিণ করতে যাত্রা করে এক্স৩৭বি। এক বছরেরও বেশি সময় শেষে এবার আবার পৃথিবীর বুকে ফেরার পালা।
উল্লেখ্য সোলার শক্তিতে চালিত এক্স৩৭বি স্পেস প্লেনটি ২৯ ফিট লম্বা এবং ১৫ ফিট চওড়া। গবেষণামূলক কাজেই প্লেনটি ব্যবহার করা হয়।
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।