somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋতুরাজকে অবহেলিত লেপ সমাজের চিঠি

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে ঋতুরাজ,
সমগ্র লেপ মাজের প্রীতি ও শুভেচ্ছা লইবেন। আজ আমরা বড়ই দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনার কাছে পত্র লিখিতেছি। কে জানিত আমাদের এইরকম দুর্দিন আসিবে। কাগজের মত কম্বল আসিয়া আমাদের স্থান দখল করিয়া লইবে। একটা সময় ছিল যখন আমরা পরিবার লইয়া কত সুখেই না দিন পার করিয়াছিলাম। গ্রাম হইতে শহরের মানুষ দিগকে সমগ্র শীত ঋতুতে একমাত্র আমরাই গরম করিয়া রাখিতাম। শিমুল তুলা দিয়া বানানো সেই সব স্বাস্থ্যবান শরীর লইয়া আমরা সমগ্র গ্রাম-বাংলার খাটে খাটে নিজেদের আধিপত্ত বিস্তার করিয়াছি। সেই সব সুদিনের কথা ভাবিতে গেলে, কনকনে শীতেও তুলায় ভরা আমাদের শরীর শিওরে ওঠে।
আপনি তো ভালো করিয়াই জানেন, কত জ্ঞানী-গুণীজন এবং মেধাবীদের শৈশবের সাক্ষী ছিলাম স্বয়ং আমরাই। যাহাদের শৈশবের একটা বড় অংশ কাটিয়াছে আমাদের তলায়। তাহারা শীতের সময় কত উৎসাহে আমাদের তলায় বই লইয়া ঢুকিত। এরপর নিজেদের কুণ্ডলী পাকাইয়া লইয়া মনোযোগ দিয়া পড়া করিত। আমাদের তলায় তাহাদের মনোযোগ কখনও ভঙ্গ হয় নাই। আমরা তাহা হইতে দেই নাই। তাহারা পরীক্ষায় ভালো ফল করিয়াছে। অথচ এখন কী দেখা যায়? কম্বলের নিচে বই লইয়া ঠিকই অনেকে ঢুকে। কিন্তু মনোযোগ দিবার পারে না। একটা সময় দেখা যায় বই ফালাইয়া ফেসবুক লইয়া মাতিয়া উঠিয়াছে।
বিয়ে-শাদীর কথাই দেখেন। শীতকাল আসিলেই গ্রামে-শহরে সর্বত্র বিবাহের ধুম পরিয়া যায়। বিয়ে শেষ হওয়া অবদি বউ-কনে’কে তীব্র শীতের মাঝে সারাদিন ঝিম মারিয়া বসিয়া থাকিতে হয়। এরপর কনকনে শীতের রাতে তাহাদের বাসর ঘরে ঢুকাইয়া দেয়া হয়। বাসর রাত্রিতে বউ-কনের অনেক কথা বলিবার প্রয়োজন পড়ে। কিন্তু কনকনে ঠান্ডায় দেখা যায় দুজনেই কটকট করিয়া কাঁপিতে থাকে। কম্বল জরাইয়াও তখন কোন লাভ হয় না। মনে হয় হাত মুছিবার টিস্যু জড়াইয়াছি। এমন সময় একটা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান লেপ কতটা উপকার করিতে পারে, একবার কল্পনা করিয়া দেখেন।
যাইহোক, কী আর বলিব? মানুষ কি করিয়া এতটা অকৃতজ্ঞ হইতে পারে আমাদিগের বোধগম্য হয় না। যাহাদের জন্য আমরা সমগ্র শীতের রজনী নির্ঘুম কাটাই তাহাদের উষ্ণ করিইয়াছি। মুখ বুজিয়া তাহদের অত্যাচার রাতের পর রাত সহ্য করিয়া গেছি। কখনও ল্যাপবিরোধী অপরাধের জন্য প্রতিবাদ জানাই নাই। আর সেই তাহারাই রঙ-বেরঙের কম্বল পাইয়া আমাদের পর করিয়া দিল।
সমগ্র ঋতু এবং মানব সমাজ আপনাকে রাজা মানে। ঋতুর এই রাজ্য আমরা নিরীহ প্রজা সকল। এই নিরীহ প্রজা সকলের দুঃখ দুর্দশা আপনি ছাড়া আর কেহ দেখিবে? মহামতি রাজা মশাই আপনি এখন আমাদের একমাত্র ভরসা। আমাদিগের উপর আপনার সুনজর আনয়ন করুণ। কম্বলের স্বৈরাচারী ব্যবহার হইতে আমাদের রক্ষা করুণ। আপনার মাধ্যমে সরকারের নিকট আমাদের আকুল আবেদন, অনতিবিলম্বে দেশে দেশে লেপের ঐতিহ্য এবং সুবিধা বিষয়ক প্রচারণা চালু করুক। ঘরে ঘরে লেপের হারানো ঐতিহ্য ফিরিয়া আনিবার প্রচারণার বিকল্প নাই। অন্যান্য ঐতিহ্যগুলোর মত আমাদের শেষ ঠিকানা যেন যাদুঘরে না হয়, দয়াকরিয়া এই দিকটা লক্ষ রাখিবেন। নিজের যত্ন লইবেন। আপনার সর্বাঙ্গীণ সুস্থ্যতা কামনা করি।

ইতি
আপনার নিরীহ প্রজা সকল
অবহেলিত লেপ সমাজ
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×