হতাম যদি দিগন্তের মহা পাজি,বখাটে শঙ্খচিল,
ছোঁ মেরে তোর ওড়না কেড়ে নিতাম এখনই।
ভালো না বাসলে আসবিনা আর নদীর ঘাঁটে।
এতো বড় আকাশ চাইনা,রাখনা বুকের মাঝে।
কসম আকাশের,ছল করিসনা সখী!
সত্যি করে বল,তোর ইচ্ছারা কি আমারে চায়না?
ইস!হতাম যদি তোর হাতের ঐ সুগন্ধী সাবান খানা!
কল্পনার জানালায় উঁকি মেরে মধ্যরাতে চুপিসারে,
পারতাম যদি হতে আড়িয়ালখার একলা মাঝি!
ডুবিয়েই দিতাম প্রেমের ঢেউয়ে তোর যৌবনভরা কলসি।
দীঘল চুল অমন করে বিছিয়ে দিলি জলের পরে!
কামনার কানাকানিতে জেনেছিস বুঝি-
মাঝে মাঝে আমার লাল ফিতে হবারও সাধ জাগে।
নাকি প্রেমের সাঁকো দিলি?কূলে গেলে কাশবনে যাবি?
আমার যদি হত,গঞ্জের ঐ দর্জি কাজের দোকানখানা,
নিমেষেই জেনে যেতাম হাতের মুঠোয় পাবো কি পাবোনা!
পারতাম যদি হতে তোর টেবিলে রাখা আধভাঙ্গা আয়নাখানা,
আমারেই দেখতি চেয়ে অবাক হয়ে সকাল,সাঝে,রাত্রিবেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



