আমি ভাই অতি নাদান টাইপের একজন মানুষ। পেশায় কেরাণী। দিনকাল আমার সবসময়ই খারাপ যায়। ইদানিং একটু বেশী খারাপ যাচ্ছে। তাই শৈশবের স্মৃতি স্বরণ করছি (লক্ষ্য করেছেন বোধ হয়)। কারণ শৈশবে আমি কেরাণী ছিলাম না। তখন একজন স্বপ্নবাদী মানুষ ছিলাম।
ইদানিংকার এই খারাপ দিনকালের মধ্যে আপনার লেখাগুলো পড়লে কেমন যেন আশাবাদী হতে ইচ্ছে করে। হইও।
কার্ল মাকস বলেছেনঃ "বঞ্চনা হতে জন্ম নেয় পুঞ্জিভুত ক্ষোভ, আর পুঞ্জিভুত ক্ষেভ জন্ম দেয় নতুন এক বিপ্লব"। আপনার লেখাগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এখনও অনেক ছেলে-মেয়ে ইতিহাসের চর্চা করে, মননশীলতার চর্চা করে, আর ক্ষোভ বাড়ছে রাজনীতিবিদদের প্রতি।
তাই মনে হচ্ছে আসছে দিন, দিন বদলের। বিপ্লবের।
সেই বিপ্লবের পতাকাতলে দাঁড়িয়ে আপনাকে আমার 'লাল সালাম'!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



