আমি আগুন জ্বালতে চাই।
আগুন জ্বেলে, পুড়িয়ে, ভস্ম করে
আগুন নেভাতে চাই।
আমি নষ্ট হতে চাই।
নষ্ট সঙ্গী চাই
সব নষ্ট করে
ভালো হতে চাই।
সব কিছু ভুলতে চাই
ভুল ভুলে, ভুলে ভুলে
ঠিক শিখতে চাই
আমি ঘুমাতে চাই
আমি স্বপ্ন চাই
আমি ঘুমাতে চাই...
আমি আগুন জ্বালতে চাই।


তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন