somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম-কিছু জিজ্ঞাসা ও অবিশ্বাসের কারণ।

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ যখন নতুন কিছু শিখতে বা জানতে চাই তখন সে কতখানি শিখতে বা জানতে পারবে তা নির্ভর করে Schema এর উপর। Schema বলতে কোন ব্যক্তির বর্তমান জ্ঞানকে বোঝায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা, অধ্যয়ন, গবেষণা, জীবনে চলার পথের অভিজ্ঞতা এই সমস্ত কিছুই মিলে তার Schema প্রতিষ্ঠিত হয়। যার ভাণ্ডার যত বেশী থাকে নতুন কোন কিছু বুঝতে বা জানতে তার তত সুবিধা হয়। যেমনঃ “ঘোড়া” কি এর উত্তরে যদি বলা হয় যে “ঘোড়া চার পা বিশিষ্ট একটি তৃণভোজী প্রাণী” তাহলে যাকে আপনি বলছেন তাকে অবশ্যই “চার”, “পা”, “তৃণ”, “ভোজী” ও “প্রাণী” এই শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে। কাজেই, নতুন কোন কিছু বুঝতে বা জানতে হলে আমাদেরকে আমাদের বিদ্যমান জ্ঞানের (Schema) আলকেই বুঝতে হবে। যেহেতু ব্যক্তিভেদে Schema এর তারতম্য আছে তাই নতুন কিছু গ্রহণের ক্ষেত্রেও তার তারতম্য ঘটাটাই স্বাভাবিক।

এই কথাগুলো বলার কারণ এই যে রাজনীতি, ইতিহাস, সাহিত্য, সমাজ এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের বিদ্যমান Schema কাজে লাগিয়ে এর পক্ষে ও বিপক্ষে অবস্থান নিলেও ধর্মশাস্ত্রগুলো পড়া বা বোঝার সময় আমরা খুব সংকীর্ণ হয়ে যায় এবং বিচার বিবেচনা ছাড়ায় এগুলোকে মেনে নেয়া শ্রেয় মনে করি। Francis Bacon তার ‘Of Studies’ রচনায় লিখেছেন, “Read not to contradict and confute; nor to believe and take for granted; nor to find talk and discourse; but to weigh and consider.” কাজেই পূর্বনির্ধারিত ভালো বা মন্দ দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু জানার চেষ্টা করলে তার প্রকৃতরুপ বোঝা সম্ভব না। কিন্তু ধর্মগ্রন্থগুলো আমাদের প্রশ্ন করতে নিরুৎসাহিত করে। মানুষের মনে যদি কোন প্রশ্ন না আসত তাহলে মানুষ আজ ওই প্রাগৈতিহাসিক যুগেই থেকে যেত। কাজেই প্রশ্নকে উৎসাহিত করতে হবে এবং যুক্তি, বিজ্ঞান ও দর্শনের আলোকে এর সঠিক উত্তর খুঁজতে হবে। কোরানের নিচের আয়াতগুলো লক্ষ্য করুনঃ

"হে মুমিণগন, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না, যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস কর, তবে তা তোমাদের জন্যে প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।" [সুরাঃ আল মায়দাহ্‌, আয়াতঃ ১০১]

"এরূপ কথা বার্তা তোমাদের পুর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল। এর পর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল।" [সুরাঃ আল মায়দাহ্‌, আয়াতঃ ১০২]

"ইতিপূর্বে মূসা (আঃ) যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন, (মুসলমানগন, ) তোমরাও কি তোমাদের রসূলকে তেমনি প্রশ্ন করতে চাও? যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহন করে, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়।" [সুরাঃ আল বাকারা, আয়াতঃ ১০৮]

নিচের যে কোন একটি লিংকের মাধ্যমে আপনি PDF ফাইলটি ডাউনলোড করতে পারেন। এখানে ইসলাম সম্বন্ধে অনেক প্রশ্ন করা হয়েছে যেগুলো যেকোনো জ্ঞান-বুদ্ধি সম্পন্ন কৌতূহলী মানুষের মনে আসতেই পারে।
http://www.mediafire.com/?kggr3htd6d92owd
অথবা,
Click This Link

ঈশ্বরের অস্তিত্ব থাকা সম্ভব না। কেন, সেটা জানতে হলে নিচের লেখাটা পড়তে পারেনঃ
Click This Link (বাঙলা)
Click This Link (English)
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×