পাগলা জগাই - নচিকেতা
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশি কালো রাতটার
পিচকালো রাস্তাকে
চিঁড়ে দিয়ে ছুটে চলে ট্রাক
কুনো চোখ ড্রাইভার
চলে চাকা পরিবার
ফেলে আসা পথ হতবাক
সস্তার মদ খেয়ে ট্রাকের ছাদেতে শুয়ে
তারা গুনে ভবঘুরে হেল্পার পাগাল জগাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায় ।।
ভূতুরে গাছের ছায়া
ফেলে আসা মহুমায়া
ঝাঁক বাঁধে জগাইয়ের চোখে
জগাই তবুও হাসে
নেশা করে অবকাশে
তারা গোনে আনন্দের শোকে
হয়ত মনের কোনে
জীবনের সুদ গোনে
বেহিসাবি জীবনের হাতে গোনা টাকা আনা পাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায় ।।
ফেলে আসা তার গ্রাম
আরও কত শত নাম
ধূসর পথের ধুলো মেখে
তবে কি সেখানে কেউ
পথ চেয়ে বসে আজও
আঁখিজলে আলপনা এঁকে?
জগাই নির্বিকার
আকশাটা চোখে তার
পিছু ফিরে দেখা বা ভাবনার নেইকো বালাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায় ।।
কখনো হিংসে হয়
অবকাশে অসময়
আমি কি জগাই হতে পারি
আমিও তো তারা গুনি
আকাশকে কাছে টানি
আমিও কি দিতে পারি পাড়ি
আসলেতো আমি লোভী
মন ধনে টাকা কড়ি
পারবনা হতে আমি হেল্পার মুক্ত জগাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায় ।
ডাউনলোড
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন