এটা আমার প্রথম পোস্ট তাই মহাগন্থ কুরআন এর কিছু আয়াত দিয়ে শুরু করলাম।
আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছি ।
সে কি মনে করে তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না ?
সে বলে আমি প্রচুর অর্থ উড়িয়ে দিয়েছি ।
সে কি মনে করে কেউ তাকে দেখে নি ?
আমি কি তাকে দুটি চোখ, জিহ্বা ও ঠোঁট দেই নি ।
আমি তাকে দুটি পথ দেখিয়েছি । কিন্তু সে ধর্মের দুর্গে প্রবেশ করে নি ।
ধর্মের দুর্গ হচ্ছে দাসমুক্তি, দুর্ভিক্ষের দিনে অন্নদান,
নিকটবর্তী এতিম বা ধূলিমলিন মিসকিন-অসহায়কে লালন এবং
বিশ্বাসীদের সাথে সঙ্ঘবদ্ধ হয়ে পরস্পরকে সবর
(পরিস্থিতি পরিবর্তনের জন্যে নিরলস প্রচেষ্টা ও
অন্যায় থেকে নিজেকে রক্ষা করা/ আত্মসংযম )
ও বিশ্বজনীন মমতায় উদ্বুদ্ধ করা । এরাই সফলকাম ।
আর যারা এ নির্দেশ অস্বীকার করে
(নিজের খেয়াল-খুশিতে চলে) তারাই ব্যর্থ !
- সূরা আল বালাদ : আয়াত ৪-১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





