somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বব্যাংক থেকে পাওয়া অর্থ কিছু দিনের মধ্যেই লিবিয়াফেরত ৩৬ হাজার বাংলাদেশির হাতে পৌঁছানো হচ্ছে

১৫ ই জুন, ২০১১ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বব্যাংক থেকে পাওয়া অর্থ কিছু দিনের মধ্যেই লিবিয়াফেরত ৩৬ হাজার বাংলাদেশির হাতে পৌঁছানো হচ্ছে। বিশ্বব্যাংক থেকে সহজ শর্তে পাওয়া ঋণের এ অর্থ বিতরণের দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। মঙ্গলবার সকালে (১৪ই জুন ২০১১) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম'র মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।


* প্রত্যেকে নগদ ৫০ হাজার টাকা করে পাবেন।

* লিবিয়া থেকে ফিরে আসার সময় বিমানবন্দরে পূরণ করা দু'টি ফরমের একটি অংশ প্রত্যাগতদের কাছে রয়েছে। এটি প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে।

* ৩ জুলাই প্রথম কর্মদিবস থেকে আইওএম একটি কল সেন্টার খুলবে।

* কল সেন্টারে টেলিফোন করে প্রত্যাগতদের ব্যাংক হিসাব নম্বর নেওয়া এবং বিভিন্ন তথ্য যাচাই করা হবে।

* ব্যাংক হিসাবের নম্বরসহ এসব তথ্য নিয়ে প্রত্যাগতদের জন্য স্থাপিত কল সেন্টারে যোগাযোগ করে তথ্য পরীক্ষায় সহায়তা করতে হবে।

* জুলাইয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে ।


প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, "সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প নিয়ে তা অনুমোদন ও বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ফলে আগামী কিছুদিনের মধ্যেই লিবিয়া প্রত্যাগতরা সহায়তার অর্থ হাতে পাবে।"

লিবিয়াফেরত বাংলাদেশিদের পুনর্বাসনে বিশ্বব্যাংক ৪ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা) দিচ্ছে।

প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমদ খান বলেন, প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা। এর আগে এসব ব্যক্তিকে দেশে আনতে জনপ্রতি ১ হাজার ২৬০ মার্কিন ডলার দেওয়া হয়েছে। ফলে জনপ্রতি সরকারি সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় দেড় লাখ টাকা।

আইওএম'র আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতেমা বলেন, মঙ্গলবার পর্যন্ত ৩৬ হাজার ৫৪১ জন কর্মী লিবিয়া থেকে ফিরেছে। এখনো কিছু কর্মী ফেরতের অপেক্ষায় রয়েছে। তাদেরও ফিরিয়ে আনা হচ্ছে।

এ বছরের শুরুতে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হলে বাংলাদেশিসহ প্রবাসী অন্যরা আফ্রিকার ওই দেশটি ছাড়তে শুরু করে। বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করে আইওএম।

আগামী জুলাইয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে জানিয়ে ফাতেমা বলেন, প্রক্রিয়া শেষে ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধযোগ্য সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে সহায়তার অর্থ বিতরণ করা হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×