somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইনিং অ্যান্ড রেটিফিকেশন অব অপশনাল প্রটোকল থ্রি টু দ্য সিআরসি (Signing and Ratification of Optional Protocol-3 to the CRC)

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিশু অধিকার সনদের তৃতীয় প্রটোকল অনুসমর্থনের আহ্বান


শিশু অধিকার সনদ, ১৯৮৯-এর তৃতীয় ঐচ্ছিক প্রটোকল স্বাক্ষর ও অনুসমর্থন করতে সরকারকে আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ও আটটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এর আগে প্রথম দুটি ঐচ্ছিক প্রটোকল জাতিসংঘে গৃহীত হওয়ার পর পরই বাস্তবায়ন করে বাংলাদেশ দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এখন তৃতীয় প্রটোকল বাস্তবায়ন করে শিশু অধিকার রক্ষায় আবারো দৃষ্টান্ত স্থাপন করতে পারে বাংলাদেশ।
অধিকার লঙ্ঘন বিষয়ে সরাসরি জাতিসংঘে অভিযোগ জানাতে শিশুদের এখতিয়ার দিয়ে ২০১১ সালের ডিসেম্বরে তৃতীয় প্রটোকলটি গৃহীত হয়। এর পক্ষে ২৯ জুন ২০১৩ ঢাকায় ‘Signing and Ratification of Optional Protocol-3 to the CRC’ শীর্ষক সেমিনার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন, অ্যাকশন এইড, ব্লাস্ট, বিএসএএফ, সিআরজিএ, মানুষের জন্য ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর রিফাত বিন সাত্তার ও ওয়ার্ল্ড ভিশনের গ্রুপ ডিরেক্টর স্টিফেন কে হালদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।
২০০০ সালের মে মাসে শিশু অধিকার সনদের প্রথম ও দ্বিতীয় ঐচ্ছিক প্রটোকল গ্রহণ করে জাতিসংঘ। যথাক্রমে যুদ্ধে শিশুদের ব্যবহার এবং শিশুদের বিক্রি, পতিতাবৃত্তি ও পর্নোগ্রাফিতে ব্যবহারের বিরুদ্ধে প্রটোকলগুলো করা হয়। সে বছরই সেপ্টেম্বরে প্রটোকল দুটিতে স্বাক্ষর ও অনুসমর্থন দিয়ে বাস্তবায়ন শুরু করে বাংলাদেশ। বিষয়টি উল্লেখ করে বক্তারা বলেন, তৃতীয় প্রটোকলটি স্বাক্ষর ও অনুসমর্থনের জন্য জাতিসংঘ ২০১২ সালের ফেব্রুয়ারিতে উন্মুক্ত করে দিলেও এখনো সাড়া দেয়নি বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×