somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কন্যা শিশু নির্যাতন বন্ধের দাবীতে বিশ্ব শিশু সপ্তাহ পালন

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব শিশু সপ্তাহ ২০১৩ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক শিশু স্পন্সরশিপ সংস্থা গুলোর নেটওয়ার্ক গতকাল শনিবার (৫ই অক্টোবর ২০১৩) শিল্পকলা একাডেমী ঢাকার ন্যাশনাল আর্ট গ্যালারীতে আলোচনা সভার আয়োজন করে। সকাল ৮:৩০টায় কয়েকশত সুবিধাবঞ্চিত শিশু এবং ৬টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সক্রিয় অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রেসক্লাব হতে শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হবার কথা থাকলেও সকাল থেকে বৃষ্টির কারণে বিঘ্নিত হয়।
সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।এতে সভাপতিত্ব করেন শিশু ফোরামের সদস্য "শুভলতা"। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিচার না পেয়ে অনেক মেয়েশিশু আত্মহত্যার পথ বেছে নেয়। এখন থেকে যেখানে এ ধরনের অপরাধ হবে, সেখানেই প্রতিরোধ করতে হবে।
মিজানুর রহমান বলেন, দেশের শিশু ও বৃদ্ধদের দেখাশোনার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এ ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ, সরকার শুধু আইন করে, তা বাস্তবায়ন করে না। তাই শিশুদের নিরাপত্তায় সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
শিশুরা তাদের দৈনন্দিন জীবনে কি ধরণের নির্যাতন পায় অথবা মেয়ে শিশুদের নির্যাতিত হতে দেখে এবং এই ধরণের নির্যাতন কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা ও কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়। এই আলোচনা শিশু নির্যাতন বিশেষভাবে মেয়ে শিশুর উপর নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নেতৃবৃন্দ, নীতি-নির্ধারক এবং সুশীল সমাজের সংগঠন সহ সকলকে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারাবদ্ধ করবে। উন্মুক্ত আলোচনায় উঠে আসে কন্যা শিশুর প্রতি নির্যাতন, ইভ টিজিং, বাল্য বিবাহ ও সহিংসতার কথা। আন্তর্জাতিক শিশু স্পন্সরশিপ সংস্থা গুলোর নেটওয়ার্কভূক্ত বিভিন্ন সংস্হা থেকে আগত কন্যা শিশুরা তাদের নিজেদের কথা তুলে ধরে।
স্পন্সরশিশু ও নেটওয়ার্ক সংস্থার কর্মীসহ প্রায় ৪০০ জন এই কর্মসুচিতে অংশগ্রহণ করে। নেটওয়ার্ক সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কেও জোরদার, অভিজ্ঞতা বিনিময় ও শিশুদের সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে তাদের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা এবং কর্ম এলাকার দ্বৈততা এড়ানোর লক্ষ্যে ২০১০ সালের ১০ই মার্চ এই নেটওয়ার্ক এর যাত্রা শুরু হয়। নেটওয়ার্কে অন্তর্ভুক্ত সংস্থাগুলো হলো একশনএইড, ফুড ফর দ্য হাংরি এসোশিয়েশন, ফুনডাসিয়ন ইন্টারভিডা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্যা চিল্ড্রেন এবং ওয়ার্ল্ড ভিশন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×