একবার দুটো সোমন্ত কচ্ছপ বাড়ি বানিয়েছিল
আমার ড্রয়িং রুমের এ্যাকুরিয়ামে।
ওদের দাম্পত্য সংযোগ দেখে আমার হিংসে হয়
আমি সুন্দরবন নিয়ে লিখি বরফযুগের গল্প
আর কচ্ছপযুগল স্টাডি করে- বৈশ্বিক উষ্সতায়
সেক্সুয়াল ডাইভারসিটি ঠিকে থাকবে কী করে - যখন রামপাল তলিয়ে যাবে
দুশো ফুট নিচে সমুদ্রের অতল গভীরে!
এনেলিডা আর্থোপোডা কিংবা মালাস্কাদের মতাে কী আমরাও বিলিন হবাে
যেমনটা ঘটেছে মিলিয়ন বিলিয়ন বছর আগে
অনন্ত বরফবিথী হয়ে মিশে গেছে
প্রিয় ডাইনােসররা।
যেখানে আছে রিও ডি জেনেরিও কিংবা
কায়রো কনফারেন্সের শতপৃষ্টার মেনিফেস্টা
পরিবেশবাদীদের সময়হীনতার এক আস্ফালন
কুর্মিটোলা, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




