আমার চিকিৎসক মা
০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চৈত্রের শেষে মা আমার পাটপাতা শুকান উঠোন জুড়ে। হাড়িপাতা দই কিংবা গামলা ভর্তি পান্তা নিয়ে সেরে ফেলি জাগতিক ক্ষুধা। নাগরিক কোলাহলে এই নগরে ইউটিউবে দেখি হাজারো প্রলাপ ‘সুস্হ থাকুন পান্তা খান’। পাটপাতা শুকালে ভাদ্রের কোনো এক বিষন্ন দুপুরে মা রাধেন শুটকীর ঝোল, পাটপাতা ভাজা। আমার বরষা দিনের কথা মনে পড়ে। সর্দিলাগা নাকবন্ধের দিনে মায়ের টোটকা চালভাজা ঝাল রসুন। লেবুর রস আর শসা খাওয়ার উৎসব হতো। খেয়েছি গিমাই শাক তুলসির পাতা সাতসকালে। পেটের পীড়ায় কলের ঠান্ডা জলে মেশানো পাকা বেল, কখনোবা বিচিওয়ালা মিষ্টি কলা। কখনো খাইয়েছে আনারসের পাতা, কাচা হলুদ কৃমি সারবে বলে। টিপে রাখা রক্তঝরা আঙুলে মা লাগিয়ে দিতেন কলমিপাতা। বিষফোড়ায় যন্ত্রনাকাতর দিনে ঘুম শেষে আবিষ্কার করা হতো মা লেপ্টে দিয়েছেন থানকুনি পাতা। রক্তশূন্য হাত দেখে মা রেধে দিতেন কচুপাতা, কলার তরু। বালিপড়া লালচে চোখে কলের পানি ঢেলে মা গুজে দিতেন সবুজ শাড়ির আচলের বাফ। চৌকিতে শুয়ে জ্বরের ঘোরে প্রলাপ বকা নিজেকে আবিষ্কার করা হতো জলপট্টি বাধা কপালে। ঠিক সকালে খালিপায়ে চলে গেছি লাটিম খেলায়। আমার এই চিকিৎসক মা কোথাও ডাক্তারি পড়েননি। আমরা ঠিকঠিক সেরে উঠতাম।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন