somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইয়ের ভেতরের নান্দনিক এনাটমি দেখলেই মুগ্ধতা কাজ করে

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের অনেক লেখক আছেন যারা বইয়ের ব্লার্ব (অথর ফ্ল্যাপ, বুক ফ্ল্যাপ) নিয়ে মোটেও সচেতন নন। লেখক পরিচিতিতে তারা চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেন। বইয়ের ডেডিকেশন পেজেই ন্যারেট করেন পৃষ্ঠা জুড়ে। এই বিষয়গুলো পাঠকদের বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। প্রচ্ছদ, পোস্তানী, পৃষ্ঠা বিন্যাস, ইলাস্ট্রেশন এই বিষয়গুলোতে অনেক লেখক, প্রকাশক মোটেও রুচির স্বাক্ষর রাখেন না। তারা বইয়ের পেছনে বিনিয়োগ করেন ঠিকই, বিনিয়োগ হয়। দিনশেষে বইয়ের প্রডাকশন নান্দনিক হয়ে উঠে না।

অনেক বই দেখেছি বইয়ে অস্বাভাবিক ফন্ট সাইজ ব্যবহার করেন। অনেকে ২/৩ রকমের ফন্ট ব্যবহার করেন। সেলফ পাবলিশড বইগুলোর ক্ষেত্রে এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে। আবার দেখা গেছে অনেকে লেখক বিরক্ত হন যদি তাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু বলা হয়।
অনেক বই আছে, যেগুলোতে শুদ্ধ বানানের ব্যাপারে একদম খেয়াল করা হয় না। পাণ্ডুলিপি মোটেও সম্পাদনা করা হয় না। হয়তো অনেকেই বলবেন এরকম বই কিনেন কেন, পড়েন কেনো? অনেক সময় প্রয়োজনে, অনেক সময় অপ্রয়োজনে পড়তে হয়।

আজকাল অনেক মানুষই বই লিখেন, কিন্তু খুব কম মানুষই বই পড়েন। বইপড়ার সংস্কৃতি কমে গেছে ডিজিটাল অনেক ডিভাইসের আগ্রাসনের কারণে। এ ছাড়াও অবসর সময় কাটানোর জন্য অনেক প্লাটফর্মও তৈরি হয়েছে। এখন একটা অদ্ভুত সময় পার করছি আমরা। জীবনে কখনো বই না পড়েও সময় ও জীবন পার করে ফেলা যাচ্ছে।

আমার কাছে বই পড়াটা একটা যাদুময় পরিভ্রমণের মতো। খুব ভালো লাগে বই পড়তে। এই পরিভ্রমণে অন্যরকম মাধুর্যতা কাজ করে। জীবনের অবসর দিনগুলোতে অন্তত বই পড়া উচিত। বই পড়ে হয়তো দেউলিয়া হয়ে যেতে পারেন কিন্তু বইয়ের সৌরভ আপনাকে একরাশ মুগ্ধতা দিবে আপনার প্রিয়জনদের মতো। হ্যাপি রিডিং।


(ছবিটি ব্যাংককের একটি লাইব্রেরি থেকে তোলা। এই লাইব্রেরিয়ান কখনো বই পড়েন না। তিনি সেখানে চাকুরি করেন। তার বইপড়ার সময় ও সুযোগ দুটোই আছে। তবে বইপড়ার অভ্যেস নেই।)

হাসান ইকবাল
১৯ অক্টোবর ২০২২
চিলডম, ব্যাংকক, থাইল্যান্ড
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×