সব মুছে যাবে........
বারোয়ারী হিসাব-কেতাব ; জীবনের চলছবি !
একদিন ঝুম
বৃষ্টির ভেতর থেকে গাঢ় -
হৃদয়ের রঙ-লাগা মেঘ ঝরে গেলে,
সহসা ছিটকে পড়া নক্ষত্রের নদী
তোমার চোখের জলে - নিরালোক -
নৈঃশব্দ, মুখর এঁকে দেবে ।
জলের জঘন থেকে
উড়ে যাবে রোদে লীন রোদসীর ছায়া -
পাখিদের নিরাকুল চোখ !
অথচ তখনো কিছু ঝরাপাতা - কবিতার ধুলোবালি মেঘ -
আমার সুবর্ণ চোখে ছায়া মেলে দেবে ;
পরিব্যাপ্ত হৃদয়ের ছায়ার ভিতর -
তুমিও কি জনাতিগ - ফিরবে রাধিকা !


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


