পরাধীনতার বলয়
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতা বলে হয়েছে মানুষ
সৃষ্টির সেরা জীব,
এ বলেই সে বেছে নিতে পারে
ভুল কিংবা ঠিক।
স্বভাবতই স্বাধীন মানুষ
নেই বাধা বিধাতার,
তবুও কেন লড়ে যাবে সে
যদ্ধ স্বাধীনতার?
হায়েনা তাড়িয়ে দিয়েছে ওরা
তবু মুক্তি মেলেনি আজো,
নিজের জীবন বিলিয়ে দিয়ে
চেয়েছে মোদের ভালো।
ধরণীর বুকে স্বাধীন মানুষ
তবু নেই যেন স্বাধীনতা,
পরাধীনতার শিকলে আবদ্ধ-
যেন বিবেকের স্বাধীনতা।
স্বাধীন দেশে বসবাস তবু
নেই স্বাধীনতা সততার,
সব স্বাধীনতা বলি হয়ে যায়-
যেন স্বাধীনতা ক্ষমতার।
পড়তে গেলে চেপে ধরে মুখ
লিখতে গেলে হাত,
পৃথিবীর বুকে কবে হবে বল
স্বাধীনতার প্রাত।
বাক স্বাধীনতা নেই যে আর
নেই স্বাধীনতা প্রেমের,
অকালেই নিভে যায় আলো
জীবন নামক প্রদীপের।
স্বার্থের লোভে কতনা মানুষ
দেয় বলি প্রিয়জন,
স্বাধীন চিন্তার অভাবে আর
হয়না নতুন সৃজন।
চাইনা আমি ধরণীর বুকে
পুতুলরূপী জীবন।
বাধার পাহাড় ডিঙ্গিয়ে করব
নতুনের উদ্ভাবন।
লাথি মেরে চল ভেঙে ফেলি সব
পরাধীনতার বলয়,
ক্ষমতালোভী স্বার্থ দিয়ে বলি
রচি সৃষ্টির প্রতি প্রণয়।
০১.১২.২০১৬
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন