somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন আমরা অমানুষ থেকে মানুষ হই..

১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর মতিঝিলে দুপুর বেলায় বাসাচায় আহত হয়ে কাতরাচ্ছে বুয়েটের একজন ছাত্র। আশপাশে হাজার হাজার হোমো সেপিয়ানস (আপানাদের ভাষায় মানুষ)গোত্রের প্রানী কিন্তু কেউ ছেলেটিকে তুলে হাসপাতালে নিচ্ছে না। কিন্তু ওই এলাকার অর্ধ-উলঙ্গ পাগল একটি লোক যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে দ্রুত একটি রিকশা ডেকে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করলো। ১৬ কোটি বাংলাদেশির কাছে আমার প্রশ্ন-আপনার বলেন কে আসলে সুস্থ মানুষ? অর্ধ-উলঙ্গ সেই পাগল না আপনারা যারা দেখেও না দেখার ভান করে চলে গিয়েছিলেন।
এটি কোন গল্প নয়, সত্যি ঘটনা। তারেক মাসুদ-মিশুক মুনীর মারা যাবার পর সড়ক দুর্ঘটনা বন্ধের দাবিতে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনে আমাকে কথাগুলো বলেছিলো বুয়েটের সেই ছাত্রের বাবা শামসুল ইসলাম। তিনি আমাকে বলেছিলেন, এই সমাজে যাদের আমরা সুস্থ দেখি তারা আসলে পাগল। আর যাদের আমরা পাগল বলি তাদের অনেকেই সত্যিকারের মানুষ।
বাংলাদেশের ৯৯ ভাগ মানুষ এখন অসুস্থ। আমরা চোখের সামনে বিশ্বজিততেদর মরে যাওয়া দেখেও কেউ প্রতিবাদ করি না। আহত হয়ে পড়ে থাকলেও রিকশাওয়ালা বাদে কেউ তাকে হাসপাতালে নেই না। চোখের সামনে কোন মেয়েকে কেউ টিজ করলেও আমরা প্রতিবাদ করি না। অস্ত্র হাতে ছিনতাই হতে দেখেও আমরা কেউ প্রতিবাদ করি না। কারণ, আমার তো কিছু হয়নি। বছরের পর বছর ধরে রাজনীতিবিদরা ক্ষমতায় যাবার জন্য আমাদের জিম্মি করে রাখলেও আমরা কোন প্রতিবাদ না করে হাসিনা-খালেদায় ভাগ হয়ে ঝগড়া করি। চাকুরি দেবার জন্য আমরা ঘুষ নেই বা দেই। এতো সব কিছুর পরেও কি আপনার মনে হয় আপনি মানুষ? সব অন্যায় দেখে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই আমরা আর কতোদিন দায়িত্ব এড়িয়ে যাবো। আপনাদের পায়ে পড়ি-চলুন আমরা সবাই জেগে উঠি। আমরা প্রতিবাদ করি। বিশ্বাস করেন-আপনাদের এই দেশে-এই সমাজে আমার নিজেকে পাগল মনে হয়। আমি কিছুতেই এসব মেনে নিতে পারি না। আমাকে যদি কেউ বলতো-তোমার সবটুকু রক্ত আর জীবন দিয়ে দিলে এই দেশে সব ঠিক হবে আমি তাহলে দিয়ে দিতে প্রস্তুত। প্লিজ-চলুন আমরা একটু জাগি। নইলে একদিন বিশ্বজিত-লিমন-তারেক মাসুদ-মিশুক মুনীরের মতো একই দশা হবে আপনার-আমার।চলুন তার আগেই দেশটা বাঁচাই।চলুন আমরা সবাই মানুষ হয়ে উঠি। চলুন অন্যায় দেখলে রুখে দাড়াই। মানুষের পাশে দাঁড়াই।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×