somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশঃ একটি নর্দমামাতৃক দেশ

১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই অন্ধ লঞ্চে করে ঢাকা ফিরছে। মুন্সীগঞ্জ আসার পরঃ

১ম অন্ধঃ আমরা ঢাকা আইসা পড়ছি।
২য় অন্ধঃ [অবাক হয়ে] কেমনে বুঝলি?
১ম অন্ধঃ নাক দিয়া।
২য় অন্ধঃ নাক দিয়া?
১ম অন্ধঃ তুই ড্রেনের গন্ধ পাস না?
২য় অন্ধঃ পাইতাছি।
১ম অন্ধঃ এডা ঢাকার নদীর গন্ধ।

এই হচ্ছে একটি দেশের রাজধানীর পাশ দিয়ে প্রবাহিত নদীর পরিচয়। ছোটকালে বইয়ে পড়তাম, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় নদী কী জিনিস, নদীর সৌন্দর্য কী জিনিস তা উপলদ্ধি করার সৌভাগ্য আমার হয়েছে। ছোটকাল থেকেই, ছোটখাট উপলক্ষে ছুটে যেতাম গ্রামের বাড়িতে, উদ্দেশ্য একটাই নদীভ্রমণটা উপভোগ করবো। নদীর সৌন্দর্য গায়ে মাখাবো। মাগার, মাগার ,মাগার।

বর্তমানে যেই অবস্থা দেখতাছি তাতে নদীর সৌন্দর্য গায়ে মাখাতে গেলে পরের দিনই মহাখালী ডায়রিয়া হাসপাতালে ভর্তি হওয়া লাগবে অথবা খোচঁ-পাছড়ার ডাক্তার দেখানো লাগবে। এডা তো নদী না, নর্দমা। আমরা সবাই মিলে অত্যন্ত দ্রুতগতিতে আমাদের নদীগুলোকে নর্দমায় পরিণত করার অভিযানে নেমেছি।

আমরা যারা দক্ষিণাঞ্চলে যাই তাদের অধিকাংশের যাত্রাপথ হচ্ছে নৌপথে। আমাদেরকে আগে সদরঘাট গিয়ে লঞ্চে উঠতে হয় এবং সেই লঞ্চখানা ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে চলাচল করে। কয়েক বছর আগে প্রথম যখন লঞ্চে উঠে নর্দমার গন্ধ পাই তখন বেকুব হয়ে এদিক ওদিক তাই। কিরে বাবা, আসলাম নদীতে, নর্দমার গন্ধ কোথা থেকে আসে? আমার মা আমাকে সান্ত্বনা দিলেন যে, পাগলার বুড়িগঙ্গা ব্রীজটি পাড় হলেই গন্ধ চলে যাবে। ঠিকই, ব্রীজের পরে গন্ধ চলে যেত এবং পরিষ্কার নদীর দেখা পেতাম।

কিন্তু গত সপ্তাহে যাওয়ার সময় যেই পরিস্থিতি দেখলাম তা দেখে সামুতে না এসে পারলাম না। আমাদের প্রিয় বুড়িগঙ্গা নদী এখন আর পাগলা পর্যন্ত না পুরোটাই নর্দমায় পরিণত হয়েছে। বুড়িগঙ্গা ব্রীজতো দূরের কথা, নদী নামক এই নর্দমাটি এখন প্রসারিত হতে হতে মুন্সীগঞ্জ পর্যন্ত চলে গিয়েছে।

অবস্থা যা দেখছি তাতে বুড়িগঙ্গাতো নর্দমা হয়েছেই, এখন ধীরে ধীরে সবগুলো নদীই নর্দমাতে রূপ নিবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মকে নদীর নাম জিজ্ঞেস করলে তারা অনেক এরকম উত্তর দিবে (বাজে শব্দের জন্য দুঃখিত)ঃ

-> বলতো, কোনটি বুড়িগঙ্গা নদী?
উঃ কালো আলকাতরার মতো পানি যে নদীতে পাওয়া যায়।
-> বলতো, কোনটি মেঘনা নদী?
উঃ যেই নদীতে সবসময় গু ভাসতে দেখা যায়।
-> বলতো, এই নদীর নাম কেন পদ্মা নদী?
উঃ কারণ, এই নদীতে পাদের মতো গন্ধ আসে।

প্রিয় ব্লগারবৃন্দ, এখনি সময় এর বিরুদ্ধে রুখে দাড়ানোর। তা না হলে, যেই অবস্থা দেখতে পাচ্ছি তাতে ভবিষ্যতে বাংলাদেশ নদীমাতৃক দেশ না হয়ে নর্দমামাতৃক দেশে পরিণত হবে। তখন আমাদের পরীক্ষাগুলোতে এরকম প্রশ্ন থাকবেঃ

বাংলা (রচনা লিখ)ঃ বাংলাদেশঃ একটি নর্দমামাতৃক দেশ।
সমাজঃ বুড়িগঙ্গা নদর্মাটি কতসাল পর্যন্ত নদী হিসেবে পরিগনিত হতো?
বিজ্ঞানঃ আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে বুড়িগঙ্গা নর্দমাকে নদীতে পরিণত কর।
ধর্মঃ বুড়িগঙ্গার পানি দিয়ে নামাজের ওযু করলে ওযু হবে না। এর কারণ কী?
গণিতঃ যদি ১ বছরে বুড়িগঙ্গা নদী ২০ কিমি দূষিত হয় তবে ১০ বছরে এটি কত কিমি দূষিত হবে?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×