somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থমন্ত্রী মুহিতের ‘ইউনূসযাতনা’ - সরকার বনাম কিঞ্চিত বিরোধী দলঘেঁষা

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক নিয়ে যারপরনাই ঝমেলায় আছে সরকার। সরকারের পক্ষ থেকে এই ঝামেলা সামলানোর হয়ত অঘোষিত দায়িত্ব পড়েছে বিচক্ষণ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ওপর। এ কারণে যারপরনাই ঝমেলায় পড়েছেন তিনি! যদিও সম্প্রতি মিড়িয়ার সামনে গ্রামীণ ব্যাংক নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ সামলাতে ‘হিমশিম’ খাওয়ার কথা স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার দুই বছরের মাথায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণের পর থেকে ‘চাপ’ সামলাতে হচ্ছে তাকে। গত সোমবার গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদনের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে দেয়ার সময় নিজের ‘যাতনার’ কথা জানান মুহিত, যে ব্যাংকটি প্রতিষ্ঠার সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। তিনি বলেন, “ইউনূস সাহেব যে বিভিন্ন দেশের মন্ত্রী, সরকার প্রধান, সংসদ সদস্যদের দিয়ে চিঠি লেখান, এর উত্তর দিতে দিতে আমার ঘাম বের হয়ে যায়। এটা একটা যাতনা।”

২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অপসারণের পর তার সমালোচনা করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ। এরপর গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপেও প্রতিক্রিয়া দেখায় পশ্চিমা দেশগুলো। ইউনূস নিজেও অভিযোগ করেন, সরকার গ্রামীণ ব্যাংককে ভেঙে ‘টুকরা টুকরা’ করতে চাইছে। তা প্রতিরোধে দেশবাসীর সহায়তাও চান তিনি। আর এতে তার প্রতি সমর্থন জানায় বিএনপি।

অন্যদিকে অর্থমন্ত্রী বলেন, সরকার গ্রামীণ ব্যাংক ‘দখল’ করতে চায়- ইউনূসের এ দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’। উল্টো গ্রামীণ ব্যাংকের বিষয় ধরে ইউনূস সরকারবিরোধী ‘অপপ্রচারে’ লিপ্ত বলেও অভিযোগ করেন মুহিত।

এদিকে সম্প্রতি রাজনীতিবিদদের আনাগোনা বেড়ে গেছে ড. ইউনূসের কাছে। আজ একটি পত্রিকা প্রধান সংবাদ (লিড নিউজ) করেছে- ‌'হটলাইন ইউনূস সেন্টার' এই শিরোনামে। এমনকি তিনি নির্বাচন নিয়ে প্রতিনিয়ত কথাও বলে যাচ্ছেন। এখন দেখার বিষয়, আগামীতে কি হয়?

সূত্র:
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×