somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচন্ড গরমের দায়ও নাকি সরকারের, নেপথ্যে তিস্তা!

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ থাকবেই। তাই বলে গরম বেড়েছে, এটাও নাকি রাজনৈতিক বিষয়। আজ বিএনপির এক নেতা এমন একটি মজার অভিযোগ করেছেন। আবার এদিকে আওয়ামী লীগের একটি জেলা কমিটির লোকজন তিস্তার চুক্তির বিরোধীতা করে মানববন্ধন করেছেন। সব মিলিয়ে রাজনীতিতে যে কী হচ্ছে, তা আমাদের জ্ঞানের বাইরে চলে গেছে, বলা যায়।..

প্রচন্ড গরমের দায় সরকারের ওপর চাপালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘সরকারের নতজানু নীতির কারণে তিস্তায় পানি নেই। এজন্য দেশে ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ দাবদাহ চলছে।’ তিনি বলেন, ‘এই সরকার অবৈধ। জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার জনকল্যাণে কাজ করতো।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ কারাবন্দি সব নেতার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে মাহবুবুর রহমান এসব কথা বলেন।

তিস্তার পানির দাবীতে যখন আন্দোলন চলছে, ঠিক তখন মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে ‘তিস্তার পানি চাই না, পানি চুক্তির দরকার নাই’ এমন দাবি তুলেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের নেতারা।

শুক্রবার সকালে ওই উপজেলার পারুলিয়ার চরে মানববন্ধন শেষে এক সাংবাদিক সম্মেলনে ‘তিস্তা পুর্ব তীর রক্ষা কমিটি’র ব্যানারে এ দাবী তুলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, এবার তিস্তার পানি না আসায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ২৬ টি ইউনিয়নের ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে। এছাড়া ৬০ হাজার পরিবার তাদের বসত বাড়ি ফিরে পেয়েছে। যে কারণে তিস্তার পানি না আসায় উত্তম।

তিনি যুক্তি তুলে ধরে বলেন, ‘সৌদি আরবে নদী নেই, সেখানে জীববৈচিত্র্যের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ে না। আমাদের এ অঞ্চলে নদী না থাকলে এলাকাজুড়ে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। তাছাড়াও বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে।‘

চুক্তির তীব্র প্রতিবাদ তিনি জানিয়ে বলেন, ‘তিস্তার পানি চাই না, পানি চুক্তির দরকার নাই। ভারতের গজালডোবা ব্যারেজে সব পানি আটকে রেখে তিস্তা নদী আবাদযোগ্য করা হোক।‘

তিস্তার পানি চুক্তি নিয়ে সারাদেশ আন্দোলিত এমন সময় আওয়ামী লীগ নেতাদের এমন মানববন্ধন ও সংবাদ সম্মেলন নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হাতীবান্ধা উপজেলা সিপিবির সভাপতি আবদুর রউফ বলেন, ‘হয়তো বা তারা কোনো মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।

উল্লেখ্য, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ২২ এপ্রিল মঙ্গলবার সকালে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপি। লংমার্চটি গাইবান্ধা পৌঁছার আগেই হঠাৎ করে তিস্তার পানির ঢল নামে, চালু হয় সেচ প্রকল্পগুলো। এ নিয়ে তখন বিএনপি ও সরকার তাদের নিজ নিজ কৃতিত্ব দাবি করে। সরকার বলে, তাদের অব্যাহত কূটনৈতিক তৎপরতার কারণেই ভারত পানি ছেড়েছে। আর বিএনপি বলে, এটা তাদের লংমার্চের প্রাথমিক সাফল্য।

এর কয়েকদিন আগে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ করে বাম দলগুলো। তারা বলে, ভারত এর মাধ্যমে প্রতারণা করছে। তারা তাদের আন্দোলন দমাতেই এমন কৌশল নিয়েছে বলে বামদের ধারণা।
অবশ্য পরদিন ২৩ এপ্রিল থেকেই তিস্তার পানি কমতে শুরু করে। সেই মৃতপ্রায় তিস্তা এখন আবার আগের অবস্থায় ফিরে গেছে
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×