somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হীরা যাই…

০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হীরা যাই…

জানিনা এ ধরনের লেখা আপনাদের কেমন লাগবে। জীবন চলার পথে মায়ার বাধন যে কতটা ঠুনকো তা যেন আমাকে বিধাতা আরো একবার আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন। না, আর কারো দ্বারা নয়, এটা আমারই একমাত্র ছোটবোন ভাল করেই বুঝিয়ে দিয়ে গেল। ২১শে সেপ্টেম্বর থেকে ২৬ শে সেপ্টেম্বর ওর বিয়ের নানা অনুষ্ঠানে ব্যাস্ত ছিলাম। তখনো এমন করে হয়ত কিছু বুঝিনি। শুধু ওকে যেদিন বিদায় দিলাম ও দিন কেন যেন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগল। হলুদের আগের দিন থেকে খেটেছি। সবাই মজা করেছে আমি দেখেছি আমার ভালই লাগছিল। নিজে ছবি উঠানোরও খুব একটা সময় পাইনি। জানেন তো এই ধরনের একটা অনুষ্ঠান এক হাতে ওঠানো খুবই কষ্টকর।

যা হোক বিদায়ের সময় পর্যন্ত ঠিকই ছিলাম। কিন্তু সবার দোয়া নিতে নিতে আমার কাছে এসেই একেবারে ভেঙ্গে পড়ল। কানে কানে বলল, “জীবনে অনেক কষ্ট দিয়েছি তোকে আমাকে মাফ করে দিস...মাফ করে দিস”। হঠাত যে আমার কি হল। তারপরেও ওকে ঠিক করার জন্য বললাম, “কাদিস না কাদলে তোর মেকাপ নষ্ট হয়ে যাবে, আমার ন’হাজার টাকা গিয়েছে।” ও যেন আরেকটু ভেঙ্গে পড়ল। কিন্তু আমার বোনকে আমি চিনি তো ও অনেক শক্ত। একটু পরে নিজেই নিজেকে গুছিয়ে নিল। উপহারসমগ্রীসহ সবকিছু বাবার হাতে বুঝিয়ে দিয়ে আমি মাকে বললাম তোমরা যাও আমি পরে আসছি। অনেক জোর করল কিন্তু আমি তাদের বাসায় পাঠিয়ে দিলাম। পরে একটা রিক্সা নিলাম। কেন জানিনা নিজের চোখটাকে আর থামাতে পারলাম না। না কোন শব্দের অনুরনন হয়নি। এ কেবলি আমার চোখের জ্বলের ধারা।

পরের দিন ওদের বাসায় গেলাম সকালবেলা শুধু ওকে দেখার জন্য। আমি কোন আনুষ্ঠানিকভাবে যাইনি। শুধু দেখতে গিয়েছিলাম ও কেমন আছে দেখার জন্য। ওর হাসি মুখ দেখে মন কিছুটা হাল্কা হল। চলে আসবার পথে শুধু ওকে বললাম
“হীরা যাই”। মনে হল এই শব্দসমষ্টিগুলো নতুন। কেমন যেন অচেনা লাগল। ও মুখের দিকে আর তাকাইনি। ওভাবেই চলে আসলাম। আসার পথে শুধুই মনে বাজল....”হীরা যাই”।।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×