টাকার কাছে চিঠি (রম্য)
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় টাকা,
তুমি কেমন আছ? তোমাকে ছাড়া দীর্ঘদিনের শূণ্যতা আমাকে গ্রাস করছে। সেই মূল থেকেই তুমি আমার সব। তোমার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ভীষণ ভালোবাসত। তুমি যতদিন ছিলে ততদিন আমাদের ভালবাসা কোন অভাব ছিল না। কিন্তু আজ তুমি নেই বলে আমাকে ফেলে সে ওঠেছে আজ অন্য এক টাকাওয়ালার ঘাড়ে। তুমি নেই বলে কেউ এখন আমাকে ভালবাসতে আসে না। মানুষের মধ্যে তোমার চোর পুলিশ খেল দেখতে পাই। তোমাকে পেতে চোর পুলিশও ভাই হতে এক মিনিট দেরী করে না। দূর্নীতিবাজদের ভূরীগুলো আজ চোখে পড়ার মত। ফকিররা মিছিল মিটিং করে শুধু তোমায় পাওয়ার জন্য। শুধু কি তাই তোমাকে রাখার জন্য করেছে কতো সুন্দর দালান। তোমার গুণের কথা বলে কি আর শেষ করা যাবে? এইতো সেদিন গেলাম ঢাকায়। ঢাকায় গেলে যে ফাঁকা হতে হয় এই অভিজ্ঞতা আমার ছিল না। তুমিই শেখালে সে অভিজ্ঞতা। বাসে চড়ার সময় পকেট মার মেরে দিল আমার পকেট। ভাড়া দেওয়া সময় বুঝলাম ইতিমধ্যে তুমি আমার কাছ হতে ইস্তফা নিয়েছ। সেই থেকে বুঝলাম ঢাকায় টাকার ছারপোকা বেশি। চায়ের দোকানে টং টং আওয়াজ শুনছি, যেতে পারছি না শুধু তুমি নেই বলে। তাই তোমাকে চিঠি লিখে অনুরোধ করছি, প্লিজ একটি বারের মতো আমার পকেটে আস। কারণ আমি জানি
‘তুমি আসলে আরো আসবে ললনা
তুমি গেলে তারা করবে ছলনা।
ইতি
তোমার জন্য হাহাকাররত
মোখলেস
( অনেক আগে সবুজের মেলা নামে একটি ম্যাগাজিনে আমার এই লেখা প্রকাশিত হয়)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন